বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ এ হালিম খান, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহবায়ক শরীফ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুল রহমান স্বপন শরীফ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
































