বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড আশোকাঠী এলাকার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গৌরনদী উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার ও ওয়ার্ড যুবলীগ নেতা সভাপতি ওহেদ গোমস্তা। এরমধ্যে উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার সাবেক মেয়র হারিছুর রহমানের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলো।
গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানান, অভিযানের সময় গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করে। তিনি আরও জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের পূর্বের একটি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।
































