ইপিআই, এইচপিডি, ওপেন এইচপিআরও স্বাস্থ্য বিষয়ক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় বরিশাল স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ সকালে শুক্রবার হোটেল গ্রান্ড পার্কের কনফারেন্স হলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম জিয়াউদ্দিন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক আব্দুর রাজ্জাক, এস আই এসের ডেপুটি চীফ ডা. ফারুক আহমেদ ও ইউনিসেফের প্রতিনিধি ডা. রিয়াদ মাহমুদ সহ প্রমূখ।































