গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেয় ১১ দলীয় ঐক্য বরিশাল মহানগর।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিংয়ের কারণে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটছে। মানুষের মৌলিক সব অধিকার নিশ্চিত হচ্ছে না। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সমাবেশ থেকে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান ১১ দলের নেতারা।
পরে জামায়াতের মহানগর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের নেতৃত্বে মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
































