অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭০ ও ২১৮২ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বেঙ্গল থার্মোপ্লাস্টিক, দেশ গার্মেন্টস, আমান ফিড, সমরিতা হসপিটাল, এমএল ডায়িং, বেক্সিমকো লিমিটেড, ডোমিনেজ স্টিল, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।
এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দর।



































