আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি চুক্তিটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে স্বাগত জানান। এতে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত এই চুক্তিতে সই করায় তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, চুক্তিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো কীভাবে আরও ঐক্যবদ্ধ হচ্ছে, তার একটি স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশগুলো শেষ পর্যন্ত আরও কার্যকর ও অর্থপূর্ণ উপায়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি। চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজের বার্তায় ট্রাম্প চুক্তিটিকে বিশাল, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের এই প্রতিরক্ষা সহযোগিতাকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিন দেশের মধ্যে পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে।
ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চুক্তিটির আন্তর্জাতিক গুরুত্বও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সমীকরণ তৈরির প্রেক্ষাপটে এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স ও আনাদোলু নিউজ এজেন্সি






























