• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home খেলা

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব

by অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৬
in খেলা
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

নয়া দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর নতুন করে আলোচনায় আসা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দীর্ঘদিনের বিদেশ অবস্থানের অবসান ঘটিয়ে দেশে ফিরতে চান। একই সঙ্গে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন, তিনি কোনো ধরনের অন্যায় করেননি। তাই দেশে ফিরে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি।

আরও দেখুন—

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের

দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি তিনি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাও তার লক্ষ্য।

সাকিব আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এরপর আর বাংলাদেশে ফেরেননি তিনি।

রয়টার্সকে সাকিব বলেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। পাশাপাশি নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার কথাও বলেছেন তিনি।

এ বিষয়ে সাকিব জানান, তিনি দ্রুত দেশে ফিরতে আগ্রহী। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন।

তার ভাষায়, ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব।’

বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এর পরপরই বাংলাদেশে থাকা তার মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি শুধু ‘শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা’ বলেছেন এবং এ জন্য তার কোনো অনুশোচনা নেই।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি পাঠিয়ে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে সেখান থেকে কোনো জবাব পাননি।

দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানিয়েছেন সাকিব। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩৯ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত নিতে তিনি আর বেশি সময় নিতে চান না।

রয়টার্সকে তিনি বলেন, ‘আমি বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও। কিন্তু বয়স এখন আর আমার পক্ষে নেই। তাই খুব বেশি অপেক্ষা করতে পারব না।’

এর আগে ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর একবার দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত তার ফেরা সম্ভব হয়নি।

সেই ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরের লাউঞ্জ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু যাত্রাপথে তাকে ফিরে যেতে বলা হয়। এরপর দুবাইয়ে নেমে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে যান।

সাকিব বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে কী বদলে গেল, আমি জানি না।’

তিনি দাবি করেন, প্রায় ৫৭ দিনের প্রস্তুতির পরও শেষ মুহূর্তে তার দেশে ফেরা আটকে যায়।

পরে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর আরেকবার দেশে ফেরার পরিকল্পনা বাধাগ্রস্ত হয় বলে জানান তিনি।

সাকিব বলেন, ওই পোস্টের বিষয়টিকেই তখন দেশে ফিরতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছিল। তার ভাষ্য, ‘আমি বুঝতে পারি না, বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কীভাবে এটা হতে পারে।’

সাবেক এই সংসদ সদস্য জানান, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরা সহজ হবে—এমন পরামর্শও তিনি পেয়েছিলেন। তবে এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট- ‘এটা বিবেচনা করার প্রশ্নই আসে না।’

সাকিব জানান, বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি ২০২৪ সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতির অভিযোগে।

তিনি দাবি করেন, হত্যার মামলাটি যেদিন করা হয়, সেদিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন। তার ভাষায়, ‘এটা হাস্যকর একটা মামলা।‘

সাকিব আরও দাবি করেন, তদন্তের কারণে গত দেড় বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ রয়েছে। তবে কোন কোন ব্যাংকে তার হিসাব রয়েছে বা কত টাকা আটকে আছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

তিনি বলেন, ‘যে ব্যক্তি গত ১০ বছর দেশের সবচেয়ে বেশি কর দেওয়া খেলোয়াড়দের একজন, যে সব কর পরিশোধ করেছে, তার অ্যাকাউন্ট যদি দেড় বছর ধরে তদন্তের নামে জব্দ রাখা হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য আমি দেব। কিন্তু তদন্ত করে কিছু না পেলে তো ছেড়ে দেওয়া উচিত।‘

সাকিব জানান, গত দুই বছর ধরে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। তার দাবি, বাবা-মাকে বাংলাদেশ থেকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা টিকে আছি।’

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু
খেলা

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের
Uncategorized

দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব
খেলা

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো
খেলা

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ জর্ডানের
খেলা

ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ জর্ডানের

আগস্ট ৫, ২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট
Uncategorized

ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট

আগস্ট ৪, ২০২৬
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার
খেলা

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

আগস্ট ৩, ২০২৬
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
খেলা

ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি

জুলাই ৩১, ২০২৬
তামিম
খেলা

ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন তামিম

জুলাই ৩০, ২০২৬
Next Post
নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই

নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই

বাউফলে খাল পরিষ্কারে স্বস্তি ফিরল চার গ্রামের কৃষকদের

বাউফলে খাল পরিষ্কারে স্বস্তি ফিরল চার গ্রামের কৃষকদের

বাউফলে খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল প্রক্রিয়ায় ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন

বাউফলে খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল প্রক্রিয়ায় ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
সড়ক দুর্ঘটনা

গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
ইউএনও’র নির্দেশ উপেক্ষা, বিএনপি নেত্রীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ইউএনও’র নির্দেশ উপেক্ষা, বিএনপি নেত্রীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
টানা বর্ষনে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক

টানা বর্ষনে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক

আগস্ট ৭, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় জমি দখলের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় জমি দখলের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
বাউফলে খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল প্রক্রিয়ায় ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন

বাউফলে খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল প্রক্রিয়ায় ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন

আগস্ট ৭, ২০২৬
বাউফলে খাল পরিষ্কারে স্বস্তি ফিরল চার গ্রামের কৃষকদের

বাউফলে খাল পরিষ্কারে স্বস্তি ফিরল চার গ্রামের কৃষকদের

আগস্ট ৭, ২০২৬
নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই

নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই

আগস্ট ৭, ২০২৬
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব

আগস্ট ৭, ২০২৬
হোসেনপুরে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হোসেনপুরে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, ঝুলন্ত লাশ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
এক রাতেই শেষ ৮ লাখ টাকার মাছ, চাঁদাবাজির জেরে বিষ প্রয়োগের অভিযোগ

এক রাতেই শেষ ৮ লাখ টাকার মাছ, চাঁদাবাজির জেরে বিষ প্রয়োগের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In