বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সোমাইরপার গ্রামে জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পক্ষের দাবি, জমির মালিক কালাম বখতিয়ার (পিতা: মৃত হাকিম উদ্দিন বখতিয়ার), উজ্জ্বল রায় (পিতা: মৃত মতিলাল রায়) এবং মোকলেস বখতিয়ার (পিতা: মৃত মিতুল লতিব বখতিয়ার)- এর মালিকানাধীন জমিতে জোর করে প্রবেশ করে বালু ভরাট করা হচ্ছে।
অভিযোগে রাশেদ বখতিয়ার (পিতা: এনায়েত হোসেন বখতিয়ার), গ্রাম: সোমাইরপার, উপজেলা: আগৈলঝাড়া, জেলা: বরিশালের বিরুদ্ধে এ ঘটনার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি গত শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ঘটে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























