বাউফলের কেশবপুর আয়রন ব্রিজের ঝুঁকি কমাতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
গত কয়েক দিন ধরে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করছেন তিনি। এরই ধারাবাহিকতায় কেশবপুরের ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। ছবিতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও তিনি সংশ্লিষ্টদের নিয়ে ব্রিজটি পরিদর্শন করছেন।
স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন ইউএনও। তাঁর মাঠপর্যায়ের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।































