বরিশালে নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ || বরিশাল অফিস || বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় নিয়মনীতি অমান্য করে বহুতল ভবন নির্মাণের জন্য প্ল্যান নেওয়ার জন্য আবেদন করেছেন, নগরীর নবগ্রাম রোডের মনসুর মিয়ার গলিতে জনৈক মনির হোসেন (ওরফে মনিরুজ্জামান)-এর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মনির হোসেন ওই এলাকার শাহজাহান মিয়ার পুত্র।
তদন্তে ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভবন নির্মাণের জন্য ৬ তলা ভবনের প্ল্যান পাবার আবেদন ক্ষেত্রে একাধিক আইন ও নিয়ম লঙ্ঘন করেছেন,
ছেলে হবে না মেয়ে ৭লক্ষণে বঝুতে পারবেন
রাস্তার জায়গা দখল: ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা (৪-১০ ফুট) না ছেড়েই নির্মাণ কাজ চালানো হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে, ইতিপূর্বে ১০ ফুট রাস্তা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি সিটি কর্পোরেশনের কাছ থেকে ভবনের ছাড়পত্র’র কাজ শেষ পর্যায়।
বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এর দায়িত্বরত কর্মকর্তা জানান, ভবনের নির্মানের জন্য ইমারত নির্মাণ বিধিমালা ছাড়া বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ার নিয়ম নাই। প্রমান পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
মনির হোসেন (ওরফে মনিরুজ্জামান) এর দাবী রাস্তা কম-বেশি বিষয় না। বরিশাল সিটি কর্পোরেশনে তার লোক আছে এছাড়া টাকা দিলে সব কিছুই সম্বার।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।





























