ঝালকাঠির নলছিটি উপজেলার বি জি ইউনিয়ন একাডেমীর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ) সকাল ১০ টায় বি জি ইউনিয়ন একাডেমীর হল রুমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান খান হেলাল, সেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা শাখার আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, মোল্লারহাট ইউনিয়নে বিএনপির, সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক মোল্লাসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি এ জেড এম মাসুম বিল্লাহ খান স্বপন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, নবগঠিত এডহক কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
































