পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। ইউএনও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
তিনি উন্নয়ন প্রকল্প যথাযথ ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে সকাল ১০টায় একই স্থানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।































