• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home বরিশাল

জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য, নতুন সাজে সাতলার শাপলা বিল

by অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬
in বরিশাল
জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য, নতুন সাজে সাতলার শাপলা বিল
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

সকালের রোদে টলটল পানি। তাতে ফুটে রয়েছে শাপলা। যেন বিছিয়ে রাখা হয়েছে লাল-সবুজ নকশিকাঁথা। ভোরের আলোয় সেই নকশিকাঁথার বুক চিরে এগিয়ে চলে ছোট ছোট নৌকা। বাতাসে দুলতে থাকা অগণিত শাপলা, মৃদু ঢেউ আর চারপাশে পাখির ডাক।

সবমিলিয়ে বরিশালের উজিরপুরের সাতলা বিল হয়ে ওঠে প্রকৃতির এক মায়াময় চিত্রকর্ম। এ যেন জলের বুকে ভেসে থাকা লাল শাপলার স্বর্গরাজ্য। তাইতো মায়াবী এ রূপের টানেই প্রতিবছর দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

আরও দেখুন—

রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ

রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৬
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
নলছিটিতে গাছের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

নলছিটিতে গাছের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

আগস্ট ৩০, ২০২৬

তবে সাতলার এই সৌন্দর্য শুধু চোখ জুড়ানোর নয়, স্থানীয় মানুষের আয়েরও উৎস হয়ে উঠেছে। শাপলা দেখতে আসা পর্যটকদের নিয়ে অর্ধশতাধিক নৌকা চলে বিলে, শাপলা বিক্রি করে আয় করেন স্থানীয়রা।

নতুন সাজে সাতলার শাপলা বিল:

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন সাজ। সাতলার শাপলার বিলকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তুলতে প্রবেশদ্বারে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও ভিউ পয়েন্ট।

পাশাপাশি পর্যটকদের নৌভ্রমণ ও চলাচলের সুবিধায় ঘাটলাসহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজও এগিয়ে চলছে। ফলে লাল শাপলার নকশিকাঁথার ওপর এখন আঁকা হচ্ছে সম্ভাবনাময় স্থানীয় অর্থনীতির নতুন ছবি।

উজিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর ১৫ লাখ ও চলতি বছর ৫ লাখ টাকার কাজ হচ্ছে। পটিবাড়ি ও মুড়িবাড়ি দুটি ভিউ পয়েন্ট। বর্তমানে মুড়িবাড়ি ভিউ পয়েন্টে তোরণ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুধু টাইলসের কাজ রয়েছে; যা চলতি সপ্তাহে শেষ হবে।

প্রথম পর্যায়ে প্রবেশপথ, ভিউ পয়েন্ট ও ঘাটলা নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পর্যটকদের বসার স্থান, নিরাপদ নৌযান চলাচল, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাও করা হবে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে, উজিরপুরের পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাতলা বিলে দশ হাজার একরজুড়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের সৌন্দর্য নিয়ে স্থিরচিত্র ও ভিডিওচিত্র তৈরি এবং সামাজিক মাধ্যমে প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের আশা, পরিকল্পিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাতলার শাপলার বিল আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই সাতলার বিল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হলেও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় নানা ভোগান্তিতে পড়তে হতো দর্শনার্থীদের। নতুন গেট, ভিউ পয়েন্ট ও ঘাটলা নির্মিত হলে সেই সমস্যা অনেকটাই কমবে।

স্থানীয় নৌকার মাঝি চয়ন হাওলাদার (৩৫) বলেন, শাপলা ফোটার সময় প্রতিদিন অনেক মানুষ আসে। পর্যটক বাড়লে নৌকা চালানো, খাবারের দোকান ও স্থানীয় পণ্য বিক্রি-সবকিছুর ব্যবসা বাড়বে। অনেক পরিবার এ থেকে আয় করতে পারবে।

বিল ঘিরে আয়ের উৎস:

সাতলার লাল শাপলার বিল এখন শুধু প্রকৃতির সৌন্দর্যের নকশিকাঁথা নয়, স্থানীয় মানুষের আয়েরও একটি মৌসুমি ক্ষেত্র। শাপলা ফোটার মৌসুমে বিলে পর্যটকদের ঘোরাতে চারটি স্পটে অর্ধশতাধিক নৌকা চলাচল করে। দিনে তাদের সম্মিলিত দৈনিক আয় দাঁড়ায় প্রায় ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাস নৌকা চলাচলের হিসেব অনুযায়ী মৌসুমে মোট আয় হয় ৬০ থেকে ৯০ লাখ টাকা।

নৌকার মাঝি ইদ্রিস আলী বেপারী, নাসির উদ্দিন, সবুজ ঘরামী, লিয়াকত আলীসহ কয়েকজনে জানিয়েছেন, প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার পর্যটক আসেন। শুক্র ও শনিবার এ সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়।

শুধু নৌকা ভাড়াই নয়, বিলের লাল শাপলাও এখন স্থানীয় অর্থনীতির অংশ হয়ে উঠেছে। শাপলা তোলার কাজে নিয়োজিত রয়েছেন স্থানীয় শতাধিক পরিবার, যার একটি বড় অংশই নারী। দিনভর বিল থেকে শাপলা সংগ্রহ করে তারা গড়ে প্রতিদিন চার থেকে পাঁচশ’ টাকা পর্যন্ত আয় করছেন।

সংগ্রাহকদের কাছ থেকে পাইকাররা এসব শাপলা কিনে নিয়ে উজিরপুর, আগৈলঝাড়া, গৌরনদী, কোটালীপাড়া, বানারীপাড়া, বাবুগঞ্জ, বরিশাল শহরসহ বিভিন্ন হাটবাজারে প্রতিমুঠো ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করেন। এমনকি রাজধানীর বাজারেও পৌঁছে যায় সাতলার এই শাপলা। শাপলা তুলে দৈনিক মোট ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন স্থানীয় বাসিন্দারা, যা পুরো চার মাসের মৌসুমে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়।

এছাড়া পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকসহ খাবার হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও বাড়তি আয়ের মুখ দেখছেন। বিলের পানিতে নেমে শাপলা তুলে জীবিকা নির্বাহের কথা জানান গীতা রানী দাস ও তাঁর মেয়ে শর্মিলা দাস।

তারা বলেন, মা-মেয়ে মিলে বিকেলে বিলের বুকসমান পানিতে নেমে শাপলা তুলি। পাইকারদের কাছে প্রতি মুঠো শাপলা মাত্র পাঁচ টাকা দরে বিক্রি করে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচশ’ টাকা আয় হয়। বর্ষার তিন-চার মাস শাপলা বিক্রি করে আমাদের সংসার চলে।

পাইকারি শাপলা বিক্রেতা দীনেশ ঠাকুর বলেন, আমরা বিলের সংগ্রাহকদের কাছ থেকে সরাসরি শাপলা কিনে উজিরপুর, বরিশাল শহরসহ বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করি। স্থানীয় আব্দুল মান্নান বেপারী (৮০) বলেন, আমাদের ছোটবেলা থেকেই এই বিলে শাপলা ফুটতে দেখি। আগে মানুষ তেমন আসত না। এখন প্রতিবছর শাপলা ফোটার মৌসুমে দূর-দূরান্ত থেকে পর্যটক আসেন।

পর্যটনের প্রভাবে ব্যবসার প্রসারের কথা জানিয়ে স্থানীয় এক রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, সাতলা বিলে পর্যটকের ভিড় বাড়লে আমাদের ব্যবসাও বেশ জমে ওঠে। বিশেষ করে ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসেন। এতে আমাদের খাবারের বিক্রি যেমন বাড়ে, তেমনি স্থানীয় কয়েকজন মানুষের সাময়িক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়।

শাপলার রাজ্যে নৌকায় ভ্রমণ:

সাতলা ইউনিয়নের এই বিল মূলত সন্ধ্যা নদীর প্লাবনভূমি। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে জুলাই থেকে ফুটতে শুরু করে লাল শাপলা। নভেম্বর পর্যন্ত বিলজুড়ে থাকে শাপলার রাজত্ব। লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি শাপলাও দেখা যায়। ভোরের আলোয় ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য। নৌকায় করে বিল ঘুরলে চোখে পড়ে বক, পানকৌড়ি, মাছরাঙা, ফিঙে, শালিক, দোয়েল, চড়ুই, কাঠঠোকরাসহ দেশি নানা প্রজাতির পাখি।

বিলের মাঝেই যাদের বসতি, তাদের অনেকের যাতায়াতের প্রধান বাহন নৌকা। বর্ষায় পুরো এলাকা পানিতে ডুবে গেলে মনে হয়, লাল শাপলার ওপর দিয়েই নৌকা চলছে। ফুলের সঙ্গে পানির মৃদু ঢেউ, পাখির ডাক আর গ্রামীণ পরিবেশ মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আবহ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলাম বলেন, সাতলার মূল সম্পদ তার প্রাকৃতিক পরিবেশ ও শাপলা। পর্যটন বাড়াতে গিয়ে যদি জলাভূমির স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়, তাহলে একসময় এই আকর্ষণ হারিয়ে যেতে পারে। সে জন্য বর্জ্য ব্যবস্থাপনা, নৌযান নিয়ন্ত্রণ ও স্থাপনা নির্মাণে পরিবেশগত বিষয় বিবেচনায় রাখতে হবে।

বানারীপাড়া শহর থেকে লাল শাপলার বিলে ঘুরতে আসা কবি ও ছড়াকার অধ্যাপক মামুন আহমেদ বলেন, চারদিকে শুধু লাল শাপলার মেলা। পানির ওপর ফুটে থাকা অসংখ্য শাপলা আর নৌকার ধীরগতির চলাচল মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, অনুভব করারও। শাপলা বিলের অপরূপ দৃশ্যে সত্যিই আমি মুগ্ধ।

বাবুগঞ্জ উপজেলা থেকে আসা কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তার সুইটি বলেন, এতো সুন্দর একটি জায়গা যে বরিশালে আছে, এখানে না আসলে তা বুঝতে পারতাম না। পানির ওপর লাল শাপলার সারি দেখে মনে হচ্ছে যেন কোনো ছবির ভেতর দিয়ে নৌকায় ভেসে চলেছি। চারপাশের শান্ত পরিবেশ আর শাপলার সৌন্দর্য মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছে। একই অনুভূতি ব্যক্ত করেছেন আরও কয়েকজন পর্যটক। তাদের ভাষ্য, শাপলার বিলের সৌন্দর্য একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে।

সৌন্দর্য থাকুক, পর্যটন হোক পরিকল্পিত:

পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে সাতলার শাপলার বিল শুধু বরিশাল নয়, দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। এতে পর্যটনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও বাড়বে। তবে পর্যটন অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত পর্যটক, প্লাস্টিক বর্জ্য, নৌযানের শব্দ কিংবা অপরিকল্পিত স্থাপনা যাতে শাপলার স্বাভাবিক বিস্তার ও জলজ পরিবেশের ক্ষতি না করে, সেদিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।

বিলের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুর রহিম বলেন, ইদানীং ‘টিকটকার’ ও পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকসহ নানা অপচনশীল বর্জ্যের কারণে বিলটির পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশের ক্ষতি না করে কীভাবে বিলকে গুছিয়ে তোলা যায়, সে বিষয়ে ভাবার সঠিক সময় এখনই।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল সমন্বয়কারী লিঙ্কন বায়েন বলেন, শাপলা বিলকে মানসম্মত ও পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্রে রূপ দিতে সরকারি উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিলে যেন প্লাস্টিক, পলিথিন বা কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করা না হয়, সে বিষয়ে পর্যটকদের সচেতন হওয়া প্রয়োজন।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,’উজিরপুরের সাতলার অপার সৌন্দর্যের লীলাভূমি লাল শাপলার বিল ভ্রমণপিয়াসী ও প্রকৃতিপ্রেমীদের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যেঘেরা এ বিলকে আরও দৃষ্টি নন্দন ও আকর্ষনীয় করে গড়ে তুলতে আধুনিক পর্যটনকেন্দ্র বিনির্মাণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে লাল শাপলার এ বিলকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে।

লাল শাপলার বিলকে দেশ-বিদেশের পর্যটকদের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক পরিকল্পনা গ্রহন করে ইতোমধ্যে অধিকাংশ কাজ শেষ করে ব্যাপক প্রশংসা কুড়ানো উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই সাতলার শাপলার বিলকে পর্যটকবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্লাস্টিকের বর্জ্য যেন বিলের পানিতে ফেলা না হয়, সেজন্য প্রতিটি নৌকায় আমরা একটি করে বজ্য ফেলা ঝুড়ি দিয়েছি।

পর্যটকরা যেন কোনধরনের হয়রানির স্বীকার না হয়, সেকারনে উপজেলা প্রশাসনের একাধিক মনিটরিং টিম কাজ করছে। পাশাপাশি পর্যটকদের ক্ষনিকের বিশ্রামের জন্য এখানে একটি বিশ্রামাগার ও ওয়াসরুম নির্মান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ
বরিশাল

রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বরিশাল

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৬
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি
বরিশাল

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
নলছিটিতে গাছের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
বরিশাল

নলছিটিতে গাছের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

আগস্ট ৩০, ২০২৬
ভোলায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ
বরিশাল

ভোলায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
বরিশাল

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ভোলায় ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট ও জাল জব্দ
বরিশাল

ভোলায় ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট ও জাল জব্দ

আগস্ট ৩০, ২০২৬
বরিশালে গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা
বরিশাল

বরিশালে গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা

আগস্ট ২৯, ২০২৬
বাউফলে বিষপ্রয়োগে ২৫ মহিষ অসুস্থ, মারা গেছে ৩ মহিষ
বরিশাল

বাউফলে বিষপ্রয়োগে ২৫ মহিষ অসুস্থ, মারা গেছে ৩ মহিষ

আগস্ট ২৯, ২০২৬
Next Post
নতুনধারা বাংলাদেশের প্রতিবাদ সভা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি

নতুনধারা বাংলাদেশের প্রতিবাদ সভা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ

রুপাতলী স্কুলের সেই দপ্তরির ফের চাকুরীতে যোগদান, টাকা লেনদেনের অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৬
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
নতুনধারা বাংলাদেশের প্রতিবাদ সভা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি

নতুনধারা বাংলাদেশের প্রতিবাদ সভা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি

আগস্ট ৩০, ২০২৬
জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য, নতুন সাজে সাতলার শাপলা বিল

জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য, নতুন সাজে সাতলার শাপলা বিল

আগস্ট ৩০, ২০২৬
বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

আগস্ট ৩০, ২০২৬
ইউরোপে পারমাণবিক বোমা ফেলার ছক কষছে যুক্তরাষ্ট্র!

ইউরোপে পারমাণবিক বোমা ফেলার ছক কষছে যুক্তরাষ্ট্র!

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

আগস্ট ৩০, ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩ দিন পর কাদার নিচ থেকে বেঁচে ফিরল শিশু

নেপালে ভয়াবহ বন্যার ৩ দিন পর কাদার নিচ থেকে বেঁচে ফিরল শিশু

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১৫ কেজি স্বর্ণ জব্দ

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১৫ কেজি স্বর্ণ জব্দ

আগস্ট ৩০, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

আগস্ট ১২, ২০২৬
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In