• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home জাতীয়

অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন

by অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬
in জাতীয়
অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। ওইদিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও দেখুন—

মন্ত্রী-এমপিদের যে ৩ বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী-এমপিদের যে ৩ বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬
৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৮, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

আগস্ট ২৮, ২০২৬
প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

আগস্ট ২৮, ২০২৬

ওই কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হতে পারে। এ সংক্রান্ত কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার কত হবে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা বিস্তারিত জানাতে রাজি হননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে তা দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে।

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে

তবে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয়নি। ফলে নিচের গ্রেডভিত্তিক বেতন কাঠামোকে নিশ্চিত বেতন না ধরে প্রস্তাবিত বা সম্ভাব্য কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

১ম গ্রেড: ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)

২য় গ্রেড: ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা

৩য় গ্রেড: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা

৪র্থ গ্রেড: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা

৫ম গ্রেড: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা

৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

৭ম গ্রেড: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা

৮ম গ্রেড: ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা

৯ম গ্রেড: ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা

১০ম গ্রেড: ৩২,০০০–৭৭,৩০০ টাকা

১১তম গ্রেড: ২৫,০০০–৬০,৫০০ টাকা

১২তম গ্রেড: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা

১৩তম গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা

১৪তম গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

১৫তম গ্রেড: ২২,৮০০–৫৫,২০০ টাকা

১৬তম গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা

১৭তম গ্রেড: ২১,৪০০–৫১,৯০০ টাকা

১৮তম গ্রেড: ২১,০০০–৫০,৯০০ টাকা

১৯তম গ্রেড: ২০,৫০০–৪৯,৬০০ টাকা

২০তম গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

জাকির আহমেদ খান নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

এদিকে ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক অংশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

মন্ত্রী-এমপিদের যে ৩ বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

মন্ত্রী-এমপিদের যে ৩ বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬
৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
জাতীয়

৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৮, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

আগস্ট ২৮, ২০২৬
প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা
জাতীয়

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

আগস্ট ২৮, ২০২৬
নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী
জাতীয়

নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আগস্ট ২৮, ২০২৬
ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
জাতীয়

ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার

আগস্ট ২৮, ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের লাভ কী? যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের লাভ কী? যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জাতীয়

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
Next Post
নেপালে বন্যায় ভেসে যাওয়া নারীর স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২

নেপালে বন্যায় ভেসে যাওয়া নারীর স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২

নরওয়ের রাজা হারাল্ড আর নেই

নরওয়ের রাজা হারাল্ড আর নেই

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

আগস্ট ২৮, ২০২৬
নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আগস্ট ২৮, ২০২৬
গৌরনদীতে স্কুল ছাত্রকে রক্তাক্ত-জখম করার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

গৌরনদীতে স্কুল ছাত্রকে রক্তাক্ত-জখম করার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

আগস্ট ২৮, ২০২৬
নারীদের স্বাবলম্বী করতে রহমাতুল্লাহ'র পক্ষ থেকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

নারীদের স্বাবলম্বী করতে রহমাতুল্লাহ’র পক্ষ থেকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

আগস্ট ২৮, ২০২৬
কৃষক সেজে সার কিনলেন ৩ জন, ধরা পড়ল বাড়তি দাম

কৃষক সেজে সার কিনলেন ৩ জন, ধরা পড়ল বাড়তি দাম!

আগস্ট ২৮, ২০২৬
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২

আগস্ট ২৮, ২০২৬
দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

আগস্ট ২৮, ২০২৬
সমঝোতা নয়, নিষেধাজ্ঞার চাপেই তেহরানকে বশে আনতে চান ট্রাম্প

সমঝোতা নয়, নিষেধাজ্ঞার চাপেই তেহরানকে বশে আনতে চান ট্রাম্প

আগস্ট ২৮, ২০২৬
ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা ‘অর্থনৈতিক ডি-ডে’র জবাবে কী করবে ইরান?

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা ‘অর্থনৈতিক ডি-ডে’র জবাবে কী করবে ইরান?

আগস্ট ২৮, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

আগস্ট ১২, ২০২৬
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In