তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জিয়া পরিবার রাজনীতির একটি বাতিঘর হিসেবে কাজ করছেন। দেশের জন্ম লগ্ন থেকে সংকট, দুর্নীতির সংকটের সমাধান হিসেবে জিয়া পরিবার। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত দুটার সময় যখন সব নেতারা পালিয়ে গিয়েছে তখন জাতিকে পথ দেখিয়েছিলেন মেজর জিয়া।
বরিশালের গৌরনদীতে রোববার রাতে দুর্নীতির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া’র অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত আলোচনা সভায় সভা প্রধান হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
গৌরনদী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান আলোচক ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। এ সময় আইনমন্ত্রী মন্ত্রী বলেন, পাহাড়ী ও বাঙ্গালীদের অতীতের জায়গা বাংলাদেশী জাতীয়তাবাদের যে ধারণা, সেই ধারণা যে তুলে ধরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেটা বিএনপির রাজনীতি।
আমাদের প্রিয় নেতা জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের পজিশন উপস্থাপনা করেন সেই প্রিয় নেতার সামনে কিছু বলতে পেরে নিজেকে ধন্য মনে হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতা-কর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।
































