গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা এম এম সাহার স্বীকৃতির দাবিতে আজ শুক্রবার সত্যনারায়ণ মন্দির হল ঘর প্রাঙ্গণে সাহার পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সম্মেলনে এন এন সাহার লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ইসলাম রকিব। দীর্ঘ এই বক্তব্য পাঠ করার পরে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এম এম সাহার পুত্র চিত্তরঞ্জন সাহা চিতু। দীর্ঘ ৫৬ বছর যাবত প্রতিটি সরকারের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। ইতিমধ্যে ২০০২ সালের ২রা সেপ্টেম্বর এম এন সাহা পরলোক গমন করেন। তিনি তার কাঙ্খিত স্বীকৃতি টুকু যেতে শুনে যেতে পারেননি।
লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা তাদের ছয় দফা মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার সাহা, চিত্তরঞ্জন সাহা চিতু, রতন লাল সাহা, মিলন কুমার সাহা, অঞ্জন অঞ্জন সাহা আবির, সুমন কুমার সাহা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে রঞ্জন সাহা আবির।



























