বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনামাছ নিধন করেছে অজ্ঞাত অসাধু চক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- ১২ আগস্ট গভীর রাতে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের উপেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাস এর জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম শেষ সম্বল নিমাইর খেয়া ঘাটের উত্তর পাশে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনামাছ নিধন করেছে অসাধু চক্ররা।
এ বিষয়ে ভুক্তভোগী উত্তম বিশ্বাস জানান, আমার একমাত্র আয়ের মাধ্যম মাছের ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞতরা বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা টেংরা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার পোনামাছ মরে যায়। আমি নিঃস্ব হয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে দুমুঠো ডাল-ভাত জীবিকা নির্বাহ করবো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি এবং মানবেতর জীবনযাপন করছি। এছাড়া বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ঘটনায় এলাকার ঘের মালিক ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ রিপের্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে।
এদিকে তদন্ত সাপেক্ষে জড়িতদের চিন্হিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
































