রাজধানীর কারওয়ান বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-২।
রোববার (৫ জুলাই) র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
মুবীন রহমান তাপস জানান, গতকাল শনিবার গোপান সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মহরমকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
মুবীন রহমান তাপস জানান, গত শনিবার গোপান সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মহরমকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
তিনি আরও জানান, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা ও চোরাইমাল গ্রহণ এবং মাদক সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। এছাড়াও হাতিরঝিল থানায় একটি মাদক মামলা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি ওয়ারেন্ট ইস্যু রয়েছে।



































