ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক(৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।


































