• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home আন্তর্জাতিক

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

by অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
in আন্তর্জাতিক
হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকামিনিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে ইরানের কৌশল স্পষ্ট। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাব এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অবশ্যই নিষ্ক্রিয় করে দেব।’

আরও দেখুন—

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬

আইআরএনএ তাদের এক্স বার্তায় দাবি করেছে, নির্দিষ্ট কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া যাবে—এমন ধারণা করে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে। সংস্থাটির দাবি, উপকূল বা দ্বীপের অবস্থান যাই হোক না কেন, হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম ইরান।

বুধবার যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের পর দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে দুই দফা হামলা চালায়। জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। ইরান এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অস্তিত্বের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।

সাম্প্রতিক এই উত্তেজনা শুরু হয় কয়েক দিন আগে একটি নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর। এরপর ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। শনিবার রাতে ইরান প্রণালিটি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে ওই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে বুধবার এক মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৯৫ ডলারে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, স্থানীয় সময় বুধবার সকাল থেকে ইরানের গ্রেটার তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে প্রথম দফা হামলা চালানো হয়। প্রায় নয় ঘণ্টা পর দ্বিতীয় দফায় একাধিক শহরে আরও হামলা চালানো হয়।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির তীরে অবস্থিত ইরানের বৃহত্তম বন্দর বন্দর আব্বাস এবং সেখানে থাকা নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটির একটি রাডার ব্যবস্থা এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দিতে পরিচালিত হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাও ধ্বংস করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা সহজ হয়।

মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইরানের খার্গ দ্বীপের দিকে অগ্রসর হওয়া একটি খালি তেলবাহী জাহাজ একাধিক সতর্কবার্তা উপেক্ষা করলে সেটিকে লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মঙ্গলবার থেকে পুনরায় নৌ অবরোধ শুরুর পর এখন পর্যন্ত দুটি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবি।

ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসসহ উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি আহভাজ, কোনারাক, সিরিক ও কেশম এলাকাতেও বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে খন্দাব শহরেও অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহর বার্তা সংস্থা জানিয়েছে, সম্ভাব্য হামলা প্রতিহত করতে রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, আহভাজে শিশু ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা একটি হাসপাতালের কাছেও মার্কিন হামলা হয়েছে। এতে হাসপাতালটি সাময়িকভাবে খালি করা হয় এবং শিশুদের নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে আশ্রয় নেন।

প্রথম দফা হামলার পর ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে ‘ইরানের নিজস্ব ব্যবস্থা’ বজায় রাখাই দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অস্তিত্বের যুদ্ধে রয়েছি।’

চলমান এই যুদ্ধে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি এবং লাখো মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইরান ও লেবাননে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু জুলাই মাসেই মার্কিন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর
আন্তর্জাতিক

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬
হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল
আন্তর্জাতিক

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল

আগস্ট ৪, ২০২৬
মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি
আন্তর্জাতিক

মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি

আগস্ট ৪, ২০২৬
ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬

আগস্ট ৪, ২০২৬
Next Post
মার্কিন সামরিক ঘাটিতে ইরানের পালটা হামলা

মার্কিন সামরিক ঘাটিতে ইরানের পালটা হামলা

চট্টগ্রামে অস্ত্রসহ আটক যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে অস্ত্রসহ আটক যুবদল নেতা বহিষ্কার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.