• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home রাজনীতি

ঈদের পর বিএনপির ভারতবিরোধী আন্দোলন জোরদার হতে পারে

by অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৪
in রাজনীতি
ঈদের পর বিএনপির ভারতবিরোধী আন্দোলন জোরদার হতে পারে
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন। কেউ কেউ আরও একধাপ এগিয়ে ‘ইন্ডিয়া আউট’ স্লোগানও দিচ্ছেন। এ নিয়ে সরব হয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও। দলটির অনেক নেতাই এখন ভারতবিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির পণ্য বর্জনে ক্যাম্পেইন করছেন। তাদের আভিযোগ, ভারতের প্রভাবেই দেশে এখন গণতন্ত্রহীনতা। তাই আসন্ন ঈদুল ফিতরের পর ভারতবিরোধী আন্দোলন আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে।

তবে দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, ভারতবিরোধী আন্দোলন নিয়ে দলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও দেখুন—

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

আগস্ট ৫, ২০২৬
শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

আগস্ট ৫, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

শিবিরের রাজনীতি ছাড়ার কারণ জানালেন নাসিরুদ্দীন পাটওয়ারী

আগস্ট ৫, ২০২৬
ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

আগস্ট ৫, ২০২৬

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমপক্ষে দুই বছর আগে থেকে ভারত বিরোধিতা থেকে সরে আসে। কাজ শুরু করে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে। তখন বিএনপি নেতাদের যুক্তি ছিল, ২০১৪ সালের নির্বাচনের আগে ভারত অনেকটাই প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। দেশটি তখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচন বর্জন করে বিএনপি আন্দোলন গড়ে তুললেও দলটি তাতে হালে পানি পায়নি। এরপর ২০১৮ সালের নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রেও দেশটি ক্ষমতাসীনদের নীরব সমর্থন দিয়েছিল। সে জায়গা থেকে বিএনপি নেতাদের উপলব্ধি ছিল, ভারত অন্তত তাদের সহযোগিতা না করলেও যেন সরাসরি বিপক্ষে না যায়। সেজন্য ২০২৪ এর নির্বাচনের আগে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ায় বিএনপি।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা নিয়ে যুক্তরাষ্ট্র যখন শক্ত অবস্থানে, তখন ভারত ‘তলে তলে’ আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেয়। বিষয়টি অনেকটা পরিষ্কার হওয়ার পর নির্বাচনের কয়েকদিন আগে থেকে বিএনপি প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নেয়।

দলটির সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের সমর্থন পেতে বিএনপি তার দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকেও একমঞ্চে ওঠায়নি। তারপরও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা নিয়ে যুক্তরাষ্ট্র যখন শক্ত অবস্থানে, তখন ভারত ‘তলে তলে’আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেয়। বিষয়টি অনেকটা পরিষ্কার হওয়ার পর নির্বাচনের কয়েকদিন আগে থেকে বিএনপি প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নেয়।

এ দফায় সরকার গঠনের পর কয়েকজন মন্ত্রী বলেছেন, ভারতের সমর্থনের কারণেই অন্য কোনো দেশ নির্বাচন নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি। এরপর নিজেদের ভারতবিরোধী অবস্থান আরও শক্ত করেছে বিএনপি।

গত ২০ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা ভারতের পণ্য বর্জন করে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নিজের সঙ্গে আনা একটি ভারতীয় চাদর ছুড়ে ফেলে ওই বিক্ষোভে সংহতি প্রকাশ করেন। একই দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপিসহ ৬৩ রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন রিজভী। এরপর থেকে দলটির বিভিন্ন পর্যায়ে ভারতবিরোধী মনোভাব আরও তুঙ্গে ওঠে।

যদিও এর আগে থেকেই দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রায়ই ভারতবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। ভারতীয় পণ্য শুধু বর্জনই নয়, এখন জনগণকে ভারতে না যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোও ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইন করে আসছে।

হঠাৎ করেই বিএনপির দলীয়ভাবে ভারতবিরোধী ক্যাম্পেইন নিয়ে রাজনীতির মাঠে এখন নানান আলোচনা চলছে।

দলের গুরুত্বপূর্ণ পদে থেকে রুহুল কবির রিজভী যাই করেন, সেখানে হাইকমান্ডের সমর্থন রয়েছে। এর বাইরে তিনি কোনো কর্মসূচি পালন করবেন এটা কারও কাছে বিশ্বাসযোগ্য নয়। পরিস্থিতি পর্যালোচনা চলছে। ঈদের পরে ভারতবিরোধী কর্মসূচি আরও প্রবল হতে পারে।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবাই বাড়িতে গিয়ে তাদের বউরা যেন কোনোমতে কোনো ভারতীয় শাড়ি না পরেন। তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে, সব এনে যেদিন ওই অফিসের সামনে পোড়াবে, সেই দিন বিশ্বাস করবো যে, আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন।

প্রধানমন্ত্রী এই বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের বউয়েরা খুব একটা ভারতীয় শাড়ি পরে না। বিএনপি অন্যের দ্বারস্থ হবে না। নিজেরাই স্বাবলম্বী হবে।

সূত্র জানায়, এ নিয়ে ২৬ মার্চ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সংহতি নিয়ে বৈঠকে তিনজন নেতা প্রশ্ন তোলেন। দলীয় সিদ্ধান্ত ছাড়া দলের গুরুত্বপূর্ণ পদে থেকে রিজভী কীভাবে সংহতি জানান? বিষয়টি রিজভীর ব্যক্তিগত কর্মসূচি বলে দলের হাইকমান্ডের পক্ষ থেকে ওই তিন নেতাকে জবাব দেওয়া হয়। এছাড়া বৈঠকে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি।

বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দল হিসেবে তার করণীয় নির্ধারণ হবে। আর এখন সাধারণ মানুষের ক্ষোভ থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।-আমীর খসরু মাহমুদ চৌধুরী

তবে আরেকটি সূত্রের দাবি, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে রুহুল কবির রিজভী যাই করেন, সেখানে হাইকমান্ডের সমর্থন রয়েছে। এর বাইরে তিনি কোনো কর্মসূচি পালন করবেন এটা কারও কাছে বিশ্বাসযোগ্য নয়। পরিস্থিতি পর্যালোচনা চলছে। ঈদের পরে ভারতবিরোধী কর্মসূচি আরও প্রবল হতে পারে।

বিএনপির ভারতবিরোধী রাজনীতি প্রসঙ্গে রিজভী জাগো নিউজকে বলেন, বিএনপির ভারত বিরোধিতার থেকে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের কথায় স্পষ্ট, ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। স্বাধীন দেশে কোনো দেশপ্রেমিক এটি মেনে নিতে পারে না।

বিএনপির আরেক নেতা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। দলে প্রভাবশালী তরুণ এ নেতা প্রায় প্রতিদিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতবিরোধী স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, এই স্বাধীনতা দিবসে প্রতিবেশী দেশ আমাদের লাশ উপহার দিয়েছে। দেশের তরুণরা চাকরি না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাচ্ছে। অথচ প্রতিবেশী দেশের মানুষ বাংলাদেশে চাকরি করছে।

এ বক্তব্যে তারেক রহমান ভারতের নাম না নিলেও তিনি যে ভারতকেই বোঝাতে চেয়েছেন, সেটি স্পষ্ট।

ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে দল হিসেবে বিএনপি যুক্ত হওয়ার সম্ভাবনা কতটা, জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দল হিসেবে তার করণীয় নির্ধারণ হবে। এখন সাধারণ মানুষের ক্ষোভ থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।

বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, রাজনৈতিক দলের উচিত মানুষের চাওয়াকে প্রাধান্য দেওয়া। এটি দলের স্থায়ী কমিটির বৈঠকে আলাপের পর জানাতে পারবো।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন
রাজনীতি

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

আগস্ট ৫, ২০২৬
শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ
রাজনীতি

শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

আগস্ট ৫, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি

শিবিরের রাজনীতি ছাড়ার কারণ জানালেন নাসিরুদ্দীন পাটওয়ারী

আগস্ট ৫, ২০২৬
ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি
রাজনীতি

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

আগস্ট ৫, ২০২৬
জামায়াতে আমির
রাজনীতি

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াতে আমির

আগস্ট ৫, ২০২৬
ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা
রাজনীতি

ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা

আগস্ট ৪, ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন
রাজনীতি

ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
রাজনীতি

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
রাজনীতি

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
Next Post
তোশাখানা মামলায় ইমরান খান-বুশরা বিবির দণ্ড স্থগিত

তোশাখানা মামলায় ইমরান খান-বুশরা বিবির দণ্ড স্থগিত

এবার বিশ্ববাজারে সোনার দামে সব রেকর্ড ভাঙল

ঈদের আগে সোনার দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.