জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনার অপমুক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ও প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, মডেল থানার ওসি তারেক হাসান রাসেল, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বক্তব্য রাখেস এফ এ মোঃ ইফসুফ আলী খান, এফ এফ এইচএম নাজমুল আমিন সহ অন্যন্যরা। শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
































