যুব সমাজের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে কিরু স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল-আমিন একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদল নেতা এইচ এম তারিকুল ইসলাম কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফসহ অন্যান্যরা। শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকা ও রানার্স-আপ দলকে ২০ হাজার টাকা এবং ট্রফি প্রদান করেন।
































