বিতর্কিত গুপ্ত জামায়াত এবং আওয়ামী লীগের দোসরদের নিয়ে গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির নব্য ঘোষিত কমিটি।
বরিশাল সদর উপজেলা বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে গুলশান বিএনপির পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ত্যাগী নেতা ও কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা রেজা রাড়ী, কাজি ফিরোজ আলম।
এসময় বক্তারা বিতর্কিত গুপ্ত জামায়াত এবং আওয়ামী লীগের লোক দিয়ে গঠিত এই কমিটি বাতিলের দাবি জানায়।




































