• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home আন্তর্জাতিক

জর্ডান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন ইসরায়েল সহযোগিতা করছে?

by অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪
in আন্তর্জাতিক
জর্ডান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন ইসরায়েল সহযোগিতা করছে?
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পাশাপাশি কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডানও।

যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তারা নিজের দেশকে রক্ষার জন্যই ইরানি ড্রোন ভূপাতিত করেছেন, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়।

আরও দেখুন—

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬

জর্ডানের এই বিবৃতিকে ‘ভারসাম্য রক্ষার’ বিষয় হিসেবে দেখা হচ্ছে। কোনো কোনো পর্যবেক্ষক বলছেন, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ‘ক্রসফায়ারে’ পড়তে চায় না জর্ডান।

এ কথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। ২৫ বছর ধরে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও একেবারে খারাপ নয়।

‘জর্ডান প্রমাণ করতে চেয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভালো সহযোগী। কিন্তু এ বিষয়টি নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না। গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেমে উসকানি বন্ধ করার জন্য আম্মানের আহ্বানে সাড়া দেবে না ইসরায়েল,’ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি হোকায়েম।

তবে ভিন্ন যুক্তিও রয়েছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি জায়গায়, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের ওপর।

যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্যবিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি লিখেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধে রূপ নেয়, তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে, তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে।

মোস্তাজাবি নিজেও জর্ডানের নাগরিক। তিনি লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান– এসব কিছুই তাদের জন্য চিন্তার কারণ।

জর্ডান-ইসরায়েল স্বার্থ
১৯৯৪ সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তিচুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়।

ইসরায়েলি সংবাদপত্র ‘টাইমস অব ইসরায়েল’ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে পানিচুক্তি নবায়নের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায় জর্ডান। কিন্তু এর বিপরীতে জর্ডানকে পাল্টা শর্ত বেঁধে দেয় ইসরায়েল।

তাদের শর্ত হচ্ছে, গাজা ইস্যুতে জর্ডান যেন খুব বেশি শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান নরম করে।

২০২২ সালের নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করছে।

পর্যবেক্ষকের অনেকেই বলছেন, জর্ডান প্রকৃতপক্ষে একটি ‘চিকন সুতার’ ওপর দিয়ে হাঁটছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা। কারণ, আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর নির্ভরশীল।

অন্যদিকে, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা। কারণ, জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেকই ফিলিস্তিনি শরণার্থী।

দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র সিনিয়র ফেলো ঘাইথ আল-ওমারি দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, কয়েক বছর ধরে ইরান চেষ্টা করছে জর্ডানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে। যেমনটি তারা করেছে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ক্ষেত্রে। এসব দেশে ইরানের এক ধরনের রাজনৈতিক ও সামরিক প্রভাব তৈরি হয়েছে। ফলে দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ইরান চেষ্টা করছে জর্ডানেও তাদের সে ধরনের প্রভাব তৈরি করতে।

‘ইসরায়েল যদি জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করে, তাহলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরান জর্ডানেও হামলা করতে পারে। এ বিষয়টি নিয়ে জর্ডান চিন্তিত,’ লিখেছেন আল-ওমারি।

তিনি আরও বলেন, জর্ডান এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও সামরিক ও গোয়েন্দা সহযোগিতা কখনো থেমে থাকেনি।

১৯৯৪ সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে। মুসলিমদের পবিত্র এলাকা আল-আকসা মসজিদ কম্পাউন্ডের মুতওয়াল্লি বা কাস্টোডিয়ান হচ্ছে জর্ডান।

শান্তিচুক্তি অনুযায়ী মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্টের মাধ্যমে জর্ডানে গ্যাস ও পানি সরবরাহ করে ইসরায়েল। পৃথিবীর যেসব দেশে পানির তীব্র সংকট রয়েছে তার মধ্যে জর্ডান অন্যতম। দেশটি চারপাশ থেকে স্থলসীমা বেষ্টিত।

ইতিহাস কী বলে?
ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছে জর্ডান। ১৯৯৪ সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি হয়।

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ‘ইউএন রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রেফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট’- এর হিসেবে মতে জর্ডানে প্রায় ২২ লাখ নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। কিন্তু নিবন্ধনের বাইরেও আরও অনেক ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে অবস্থান করছেন। সব মিলিয়ে এই সংখ্যা ৩০ লাখ কিংবা তার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হয়।

১৯৫১ সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশের সময় গুলি করে হত্যা করা হয়। একজন ফিলিস্তিনি আরব এই হত্যাকারী ছিলেন।

বাদশাহ আবদুল্লাহকে ফিলিস্তিনিদের অনেকেই পছন্দ করতেন না। এর একটি বড় কারণ ছিল প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তীতে ফিলিস্তিন নিয়ে তার ভূমিকা।

শুধু তাই নয়, ১৯৭১ সালে জর্ডানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ফিলিস্তিনি বন্দুকধারীরা।

যদিও প্রথম আরব-ইসরায়েল যুদ্ধে কয়েকটি প্রতিবেশী আরব দেশের দেশের সঙ্গে মিলে জর্ডানও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। জর্ডান যুদ্ধে অংশ নিলেও ভেতরে ভেতরে ইসরায়েলের সঙ্গে আঁতাত করেন বাদশাহ আবদুল্লাহ।

প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পর ১৯৫০ সালে জর্ডান তাদের সীমান্তের সঙ্গে থাকা ফিলিস্তিনি কিছু ভূখণ্ডকে জর্ডানের অন্তর্ভুক্ত করে। বাদশাহ আবদুল্লাহ’র এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলো সমর্থন দিলেও ফিলিস্তিনিরা মানতে পারেননি।

বাদশাহ আবদুল্লাহকে হত্যার পর মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র গোপন প্রতিবেদনে তাকে ব্রিটেন-পন্থি হিসেবে বর্ণনা করা হয়েছিল। সিআইএ’র প্রতিবেদনে বলা হয়েছিল, বাদশাহ আবদুল্লাহ’র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কমিউনিস্টবিরোধী এবং পশ্চিমাপন্থি একজন শাসকের অবসান হলো।

তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে জর্ডানের কোনো আগ্রহ ছিলনা। তখন জর্ডানের বাদশা ছিলেন হুসেইন।

তার নীতি ছিল আরব জাতীয়তাবাদ এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের। যদিও ১৯৫৬ সালে সুয়েজ খাল সংকট নিয়ে জর্ডান ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেও পরবর্তীতে ইসরায়েলের ব্যাপারে তিনি অনেকটা বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। ১৯৬৩ সালে জর্ডানের বাদশা হুসেইন গোপনে আলোচনা শুরু করেন ইসরায়েলি নেতাদের সঙ্গে।

ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ-ইসরায়েলি ইতিহাসবিদ আভি শ্লেইম ‘ওয়ার এন্ড পিস ইন দ্য মিডল ইস্ট’ বইতে লিখেছেন, ১৯৬৭ সালে ইসরায়েল যখন জর্ডানে হামলা চালায়, তখন জর্ডানও এই যুদ্ধে জড়িয়ে যায়।

ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা দুটি রাষ্ট্র গঠনের যে প্রস্তাব জাতিসংঘে উত্থাপিত হয়েছিল সেটিকে একমাত্র আরব দেশ হিসেবে সমর্থন দিয়েছিল জর্ডান। সেটির বিনিময়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ অন্যান্য আরব ভূমি তাদের আওতায় আনতে চেয়েছিলেন।

সেন্টার ফর ইসরায়েল এডুকেশন বলছে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার কিছুদিন আগে তৎকালীন প্রভাবশালী ইহুদি নেতা গোল্ডা মেইর আম্মানে গিয়ে গোপনে বৈঠক করেছিলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে।

প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর জর্ডান আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। সেখানে বসবাসরত ফিলিস্তিনি অধিবাসীদের জর্ডানের নাগরিকত্ব দেওয়া হয়।

সেন্টার ফর ইসরায়েল এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এর আগে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বেশ কিছু গোপন বৈঠক হয় যুদ্ধবিরতি নিয়ে। তখন আরব লীগের অন্যান্য দেশ জর্ডানের এসব কর্মকাণ্ড মেনে নিতে পারেনি।

১৯৬৭ সালে তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধের আগপর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। সে যুদ্ধের পর এসব অঞ্চল ইসরায়েল দখল করে নেয়।

এরপর ২০ বছর ধরে জর্ডান চেষ্টা চালিয়েছিল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফেরত পেতে। শেষ পর্যন্ত ১৯৮৮ জর্ডান পশ্চিম তীরের ওপর থেকে তাদের সেই আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং বিষয়টি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ওপর ছেড়ে দেয়। কিন্তু জর্ডান পূর্ব জেরুজালেমের ওপর প্রভাব বজায় রাখতে চেয়েছিল। তবে তাতে তারা সফল হয়নি।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর
আন্তর্জাতিক

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬
হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল
আন্তর্জাতিক

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল

আগস্ট ৪, ২০২৬
মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি
আন্তর্জাতিক

মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি

আগস্ট ৪, ২০২৬
ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬

আগস্ট ৪, ২০২৬
Next Post
গাজায় দিন দিন বাড়ছে লাসের সংখ্যা

গাজায় দিন দিন বাড়ছে লাসের সংখ্যা

৫৮ বছর বয়সে ফুটবল মাঠে ফিরছেন ব্রাজিল তারকা!

৫৮ বছর বয়সে ফুটবল মাঠে ফিরছেন ব্রাজিল তারকা!

তামিম ইস্যু নিয়ে কী বললেন জালাল ইউনুস?

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.