• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home বিনোদন

ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

by অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
in বিনোদন
ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

ঢালিউডের চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। আগামী বৃহস্পতিবার এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

সিআইডির তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে রহস্যের আবরণে থাকা সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন করে তদন্ত করছে সংস্থাটি। গ্রেফতার ডনকে জিজ্ঞাসাবাদ করা গেলে মামলার অন্য আসামিদের ভূমিকা, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার সময়কার বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। মামলার অন্য আসামিদের গ্রেফতারের বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

আরও দেখুন—

‘কুঁড়েঘর’ ব্যান্ডশিল্পী তাসরিফ খান নেপালের দুর্যোগে আটকা

‘কুঁড়েঘর’ ব্যান্ডশিল্পী তাসরিফ খান নেপালের দুর্যোগে আটকা

আগস্ট ২৭, ২০২৬
অপু বিশ্বাস ও খরাজ-রজতাভ আটকে আছেন নেপালে

অপু বিশ্বাস ও খরাজ-রজতাভ আটকে আছেন নেপালে

আগস্ট ২৭, ২০২৬
‘টক্সিক’ দেখে কেউ মুগ্ধ, কেউ হতাশায় ছেড়েছেন হল

‘টক্সিক’ দেখে কেউ মুগ্ধ, কেউ হতাশায় ছেড়েছেন হল

আগস্ট ২৭, ২০২৬
চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে মুখ খুললেন প্রভা

আগস্ট ২৬, ২০২৬

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে।’ সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার বেনজির আহমেদ যুগান্তরকে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্যই সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সালমান শাহর মা নীলা চৌধুরী যুগান্তরকে বলেন, ‘গ্রেফতার আসামি ডনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। মামলার অন্য আসামিরা সবাই দেশেই আছে। তাদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, বুঝতে পারছি না। তদন্তের পর আদালত নির্দেশ দিয়েছেন, এটি হত্যাকা­ণ্ড এবং হত্যা মামলা হিসেবে নিতে হবে। কী কারণে সালমানকে হত্যা করা হয়েছে, সেটিও তদন্তে বেরিয়ে এসেছে। আগে ঘটনাটিকে মিথ্যা বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। এখন আসামিদের গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনা এবং কীভাবে হত্যা করা হয়েছিল, তা জানা দরকার।’

সালমান শাহকে কেন হত্যা করা হয়েছে— এ বিষয়ে নীলা চৌধুরী অভিযোগ করে বলেন, চলচ্চিত্রের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সালমানের বিরোধ তৈরি হয়েছিল। এছাড়া সোহান, সুকুমার রঞ্জন ও আনন্দ ফিল্মসের সঙ্গেও তার বিরোধ ছিল। সালমান তাদের চলচ্চিত্রে কাজ না করে অন্য ছোট প্রযোজকদের সঙ্গে কাজ করায় চলচ্চিত্র অঙ্গনের একটি পক্ষ ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ হয়েছিল বলে তার দাবি। তার ভাষায়, ‘এটি ছিল ফিল্মি পলিটিক্স। এর সঙ্গে সালমানের স্ত্রীকেও জড়ানো হয়েছিল। সালমানের শ্বশুরবাড়ির পরিবারও এ ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত।’

যেভাবে রহস্যজনক মৃত্যু

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে পাওয়া যায় বলে তার স্ত্রী সামিরা হক দাবি করেছিল। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয়। যদিও সালমান শাহর মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগ ছিল, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড­। তবে ঘটনার পর রমনা থানা পুলিশ অপমৃত্যুর মামলা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করে। সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী শুরু থেকেই এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন।

ঘটনার প্রায় এক বছর পর ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমান শাহকে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা করার আবেদন করেন বাবা কমর উদ্দিন। এরপর পুলিশ, সিআইডি ও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করে। বিভিন্ন সময়ে দেওয়া তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছিল।

পিবিআইয়ের তদন্তে আত্মহত্যার কথা

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি; তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

পরের বছর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার বলেছিলেন, পিবিআইয়ের তদন্তে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

তবে পিবিআইয়ের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বশেষ ২০২৫ সালের ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়।

হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের মালিক রুবী, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

দীর্ঘ তিন দশক ধরে আলোচিত এ মৃত্যুর ঘটনায় এবার নতুন করে তদন্ত শুরু হওয়ায় ডনের রিমান্ডকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের ভূমিকা ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য কতটা উন্মোচিত হয়, এখন সেটিই দেখার বিষয়।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

‘কুঁড়েঘর’ ব্যান্ডশিল্পী তাসরিফ খান নেপালের দুর্যোগে আটকা
বিনোদন

‘কুঁড়েঘর’ ব্যান্ডশিল্পী তাসরিফ খান নেপালের দুর্যোগে আটকা

আগস্ট ২৭, ২০২৬
অপু বিশ্বাস ও খরাজ-রজতাভ আটকে আছেন নেপালে
বিনোদন

অপু বিশ্বাস ও খরাজ-রজতাভ আটকে আছেন নেপালে

আগস্ট ২৭, ২০২৬
‘টক্সিক’ দেখে কেউ মুগ্ধ, কেউ হতাশায় ছেড়েছেন হল
বিনোদন

‘টক্সিক’ দেখে কেউ মুগ্ধ, কেউ হতাশায় ছেড়েছেন হল

আগস্ট ২৭, ২০২৬
চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে মুখ খুললেন প্রভা
বিনোদন

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে মুখ খুললেন প্রভা

আগস্ট ২৬, ২০২৬
নতুন রূপে ফিরছেন মেগাস্টার শাকিব খান
বিনোদন

নতুন রূপে ফিরছেন মেগাস্টার শাকিব খান

আগস্ট ২৪, ২০২৬
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক
বিনোদন

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

আগস্ট ২৩, ২০২৬
খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’
Uncategorized

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’

আগস্ট ২৩, ২০২৬
দ্বিতীয় সপ্তাহে ‘আওয়ারাপন ২’ আয় ১৭০ কোটি
বিনোদন

দ্বিতীয় সপ্তাহে ‘আওয়ারাপন ২’ আয় ১৭০ কোটি

আগস্ট ২২, ২০২৬
‘বিষাক্ত’ সম্পর্কে দুই বছর, আতঙ্ক আর অসুস্থতায় ভেঙে পড়েছিলেন অনুপমা
Uncategorized

‘বিষাক্ত’ সম্পর্কে দুই বছর, আতঙ্ক আর অসুস্থতায় ভেঙে পড়েছিলেন অনুপমা

আগস্ট ২২, ২০২৬
Next Post
শিশু হুমাইরার হার্টের অপারেশন করালেন ডেপুটি স্পিকার

শিশু হুমাইরার হার্টের অপারেশন করালেন ডেপুটি স্পিকার

‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’ প্রকৌশলী সুব্রত’র হুমকি

‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’ প্রকৌশলী সুব্রত’র হুমকি

গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
মান্দার ইউএনও আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে এডিসি

মান্দার ইউএনও আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে এডিসি

আগস্ট ২৭, ২০২৬
মালয়েশিয়ায় ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

আগস্ট ২৭, ২০২৬
অবৈধদের ছাড়তে হবে হল: রাবিপ্রবি প্রশাসনের কঠোর নির্দেশ

অবৈধদের ছাড়তে হবে হল: রাবিপ্রবি প্রশাসনের কঠোর নির্দেশ

আগস্ট ২৭, ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের লাভ কী? যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের লাভ কী? যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
সৌদি আরবের মক্কায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কায় রেড অ্যালার্ট জারি

আগস্ট ২৭, ২০২৬
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, পর্যটকসহ নিখোঁজ ৮২৬

নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, পর্যটকসহ নিখোঁজ ৮২৬

আগস্ট ২৭, ২০২৬
নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ ৬৪৪ পর্যটক

নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ ৬৪৪ পর্যটক

আগস্ট ২৭, ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৩০০, উদ্ধার অভিযান চলমান

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৩০০, উদ্ধার অভিযান চলমান

আগস্ট ২৭, ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২ পাইলট নিহত

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২ পাইলট নিহত

আগস্ট ২৭, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

আগস্ট ১২, ২০২৬
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.