• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home ফিচার

পতিতার নামে আম্রপালি আমের নাম

সভাসদ আরো বলেন, আম্রপালীর দেখা পাওয়া এত সহজ নয়। দেশ-বিদেশের বহু রাজাসহ রাজপুত্ররা আম্রপালীর প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন । কিন্তু মন না চাইলে তিনি কাউকে দেখা দেন না ।

by সময়ের বার্তা
জুলাই ২৩, ২০২১
in ফিচার
পতিতার নামে আম্রপালি আমের নাম
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

আম খেতে কে না ভালোবাসে? আর তা যদি হয় আম্রপালী, তাহলে তো কথাই নেই। আকারে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছে ‘আম্রপালী’। জগৎজুড়ে যে আম্রপালী আমের এত সমাদর, সেই আম্রপালী নামের ইতিহাস জানেন কি?

আম্রপালী ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী নারী। প্রায় ২৫০০ বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা। আম্রপালী জন্মেছিলেন আজ থেকে ২৫০০ বছর আগে ভারতে । তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী।

আরও দেখুন—

প্রফেশনাল সংবাদকর্মী মোঃ সাইফুল ইসলাম

প্রফেশনাল সংবাদকর্মী মোঃ সাইফুল ইসলাম

আগস্ট ৮, ২০২১
‘তওবা’ করে অভিনয় ছেড়ে ইসলামের পথে আসেন শাবানা

‘তওবা’ করে অভিনয় ছেড়ে ইসলামের পথে আসেন শাবানা

জুলাই ২৭, ২০২১
যে নারী একাই একটি হ্রদে বাস করেন

যে নারী একাই একটি হ্রদে বাস করেন

জুলাই ২৭, ২০২১

তার রুপে পাগল ছিল পুরো পৃথিবী আর এই রূপই তার জন্য কাল হয়ে ওঠে । যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী, যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল।

আম্রপালী বাস করতেন বৈশালী শহরে । বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অর্ন্তগত। মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালীকে আম গাছের নিচে খুঁজে পান। তার আসল বাবা-মা কে ইতিহাস ঘেঁটেও তা জানা যায়নি । যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায় তাই তার নাম রাখা হয় আম্রপালী । সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব হল পাতা । অর্থাৎ, আমগাছের নবীন পাতা ।

কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালীকে নিয়ে হইচই পড়ে যায়। তার রূপে চারপাশের সব মানুষ পাগল হয়ে যান। দেশ-বিদেশের রাজপুত্রসহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগলপ্রায় হয়ে যান । নানা জায়গায় থেকে তাকে নিয়ে দ্বন্দ, ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে । সবাই তাকে এক নজর দেখতে চান, বিয়ে করতে চান ।

এ নিয়ে আম্রপালীর মা-বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সকল গণমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করার জন্য বলেন। কারণ, সবাই আম্রপালীকে বিয়ে করতে চান। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হল, আম্রপালীকে কেউ বিয়ে করতে পারবেন না ।

কারণ তার রূপ ও যৌবন। সে একা কারো হতে পারে না । আম্রপালী হবে সবার। সে হবে একজন নগরবধু, মানে সোজা বাংলায় পতিতা । এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত । ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল !

সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এমন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় আম্রপালী। যদিও এভাবে তিনি বেশ অর্থ-করির মালিকও হন। তার রূপের কথাও দেশ-বিদেশে আরও বেশী করে ছড়িয়ে পড়তে থাকে ।

প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার । কথিত রয়েছে, তার স্ত্রীর সংখ্যা ৫০০ ছিল! নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা । তখন তার একজন সভাসদ বলেন- মহারাজ, এই নর্তকী আম্রপালীর নখের যোগ্য নয়!

বিম্বিসারের এই কথাটি নজর এড়ায়নি । তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালী সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন । কিন্তু তার সভাসদ বলেন, সেটা সম্ভব নয় । কারণ, তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে।

সভাসদ আরো বলেন, আম্রপালীর দেখা পাওয়া এত সহজ নয়। দেশ-বিদেশের বহু রাজাসহ রাজপুত্ররা আম্রপালীর প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন । কিন্তু মন না চাইলে তিনি কাউকে দেখা দেন না । এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরও বেড়ে গেল ।

তিনি সিদ্ধান্ত নিলেন, ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালীকে দেখে আসবেন । কি এমন আছে সেই নারীর মাঝে, যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে ! তারপর বহু চড়াই উৎরাই শেষে তার আম্রপালীর সাথে দেখা করার সুযোগ আসে ।

আম্রপালীর প্রাসাদ আম্রকুঞ্জে । কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে উঠেন, এত কোন নারী নয়; যেন সাক্ষাৎ পরী ! এ কোনভাবেই মানুষ হতে পারেন না । এত রূপ মানুষের কিভাবে হতে পারে? কিন্তু অবাক রাজার জন্য আরও অবাক কিছু অপেক্ষা করছিল । কারণ, আম্রপালী প্রথম দেখাতেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান- তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগে থেকেই । এই কথা শুনে রাজার বিস্ময়ের আর সীমা থাকে না ।

রাজা সাথে সাথে তাকে তার রাজ্যের রাজরাণী বানানোর প্রস্তাব দেন । কিন্তু আম্রপালী জানান, তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না । উল্টো বহু মানুষের জীবন যাবে । রক্তপাত হবে । তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন ।

কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমন করে আম্রপালীকে পেতে চান । ওদিকে আম্রপালী তার নিজের রাজ্যের কোন ক্ষতি চান না । তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোন আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন ।

এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আম্রপালীর প্রেমে মগ্ন ছিলেন । তিনি বিম্বিসারকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালীকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন । কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন । পরবর্তীতে আম্রপালীর সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান । সেদিনও আম্রপালী অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন ।

এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল? গৌতম বুদ্ধর সময়কাল তখন । গৌতম বুদ্ধ তার কয়েকশ সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের রাবান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালীর মনে ধরে গেল। তিনি ভাবলেন, দেশ-বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন আর এত সামান্য একজন মানুষ।

তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন । সবাই ভাবলেন, বুদ্ধ কখনই রাজি হবেন না। কারণ, একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন; এটা হতেই পারে না । কিন্তু গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন, আমি শ্রমণের (তরুণ সে সন্ন্যাসীর নাম ছিল) চোখে কোন কামনা-বাসনা দেখছি না । সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে- এটা আমি নিশ্চিত!

চার মাস শেষ হল । গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন । তরুণ শ্রমণের কোন খবর নেই । তবে কি আম্রপালীর রূপের কাছেই হেরে গেলেন শ্রমণ ? সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন । তার পিছনে পিছনে আসেন একজন নারী । সেই নারীই ছিলেন আম্রপালী ।

আম্রপালী তখন বুদ্ধকে বলেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনও চেষ্টা বাকি রাখেননি তিনি । কিন্তু এই প্রথম কোন পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালী । তাই আজ সর্বস্ব ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় চান তিনি ।

পরে সব কিছু দান করে বাকী জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালীঅ আর এই আম্রপালী নামেই ১৯৭৮ সালে ভারতের আম গবেষকরা ‘দশোহরি’ ও ‘নিলাম’- এই দু’টি আমের মধ্যে সংকরায়ণের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালী।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

প্রফেশনাল সংবাদকর্মী মোঃ সাইফুল ইসলাম
ফিচার

প্রফেশনাল সংবাদকর্মী মোঃ সাইফুল ইসলাম

আগস্ট ৮, ২০২১
‘তওবা’ করে অভিনয় ছেড়ে ইসলামের পথে আসেন শাবানা
ফিচার

‘তওবা’ করে অভিনয় ছেড়ে ইসলামের পথে আসেন শাবানা

জুলাই ২৭, ২০২১
যে নারী একাই একটি হ্রদে বাস করেন
ফিচার

যে নারী একাই একটি হ্রদে বাস করেন

জুলাই ২৭, ২০২১
Next Post

শেষ টি-টোয়েন্টিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ম্যানইউর সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়ে নিলো সোলশায়ের

বিশ্বে করোনায় একদিনে ৮৬৫২ জনের প্রাণহানি

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের

দীর্ঘ ৩ বছর পর বিদেশে টেস্ট জয়ের হাসি পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
চলে গেলেন বরেণ্য অভিনেত্রী রিনা রহমান, শোকে সংস্কৃতি অঙ্গন

চলে গেলেন বরেণ্য অভিনেত্রী রিনা রহমান, শোকে সংস্কৃতি অঙ্গন

আগস্ট ৬, ২০২৬
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.