• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home Uncategorized

ফিট শরীর, অথচ অকালমৃত্যু- কেন ঝুঁকিতে কিছু বডিবিল্ডার?

by bslmonir98
আগস্ট ১৭, ২০২৬
in Uncategorized, স্বাস্থ্য ও জীবন
ফিট শরীর, অথচ অকালমৃত্যু- কেন ঝুঁকিতে কিছু বডিবিল্ডার?
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

আরও দেখুন—

ইরান যুদ্ধের পর হরমুজকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

তুরস্ক-পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

আগস্ট ১৭, ২০২৬
সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

আগস্ট ১৭, ২০২৬
স্বাস্থ্য ডেস্ক: পেশিবহুল ও শক্তিশালী শরীর থাকার পরও কিছু বডিবিল্ডার কেন অল্প বয়সেই মারা যাচ্ছেন- কয়েকটি ঘটনা এই প্রশ্ন সামনে এনেছে।
এই মাসের শুরুর ঘটনা। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া অঙ্গরাজ্যের একটি জিমে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন মেইলসন আরাউজো, যেমনটি তিনি প্রায়ই করতেন।
সেই ছবিতে ফুটে উঠেছিল এমন এক শারীরিক গঠন, যা তাকে একজন পেশাদার বডিবিল্ডার এবং হাজার হাজার অনুসারীসমৃদ্ধ ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি এনে দিয়েছিল।
লাল রঙের একটি ভেস্ট পরে তিনি এমন বাহুর পেশি প্রদর্শন করছিলেন, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো সুপারহিরোর। কয়েক ঘণ্টা পরই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর ৩৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের মৃত্যু হয়।
আরাউজোর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা না গেলেও, তিনি এমন কয়েকজন বডিবিল্ডারের মধ্যে একজন, যাদের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে।
গত মে মাসের শেষ দিকে, ব্রাজিলের সবচেয়ে পরিচিত তরুণ বডিবিল্ডারদের একজন গ্যাব্রিয়েল গানলি ২২ বছর বয়সে আকস্মিক হৃদ্‌রোগজনিত কারণে মারা যান। এর আগের বছর আরও দুই ব্রাজিলিয়ান বডিবিল্ডার, যাদের বয়স ছিল ৩০ ও ৪০ বছর, হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত সমস্যায় মারা যান। তাদের একজন প্রতিযোগিতা চলাকালীন মারা গিয়েছিলেন।
এ ধরনের মৃত্যু বিশ্বের অন্যান্য স্থানেও দেখা গেছে। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ডালাস ম্যাককারভার, যিনি ২০১৭ সালে ২৬ বছর বয়সে মারা যান। জার্মান ফিটনেস ইনফ্লুয়েন্সার ও বডিবিল্ডার জো লিন্ডনার ২০২৩ সালে ৩০ বছর বয়সে মারা যান। তাহলে কেন কিছু বডিবিল্ডার, যাদের দেখতে শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী মনে হয়, তুলনামূলক কম বয়সে হঠাৎ মারা যাচ্ছেন?
প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ের ঝুঁকিগুলো তুলে ধরা হয়েছে ২০২৫ সালের একটি গবেষণায়। সেখানে গবেষকরা ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে খেলাটির নিয়ন্ত্রক সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় ২০ হাজার অপেশাদার ও পেশাদার বডিবিল্ডারকে অনুসরণ করেন।
ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ প্রকাশিত গবেষণাটিতে দেখা যায়, পেশাদার বডিবিল্ডারদের আকস্মিক হৃদ্‌রোগজনিত মৃত্যুর ঝুঁকি অপেশাদার প্রতিযোগীদের তুলনায় পাঁচ গুণেরও বেশি। আকস্মিক হৃদ্‌রোগজনিত মৃত্যু বলতে বোঝায় হৃদ্‌যন্ত্রের হঠাৎ স্পন্দন বন্ধ হয়ে যাওয়া।
তরুণ ও সুস্থ ব্যক্তিদের মধ্যে এ ধরনের মৃত্যু বিরল এবং সাধারণত এর সঙ্গে অন্তর্নিহিত কার্ডিওভাসকুলার রোগের সম্পর্ক থাকে। গবেষণায় মোট ১২১টি মৃত্যু শনাক্ত করা হয়, যার মধ্যে ৪৬টিকে আকস্মিক হৃদ্‌রোগজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। মৃত্যুকালে তাদের গড় বয়স ছিল ৪৫ বছর। তবে যারা সক্রিয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে গড় বয়স ছিল মাত্র ৩৪ দশমিক সাত বছর।
গবেষণার প্রধান লেখক ইতালির ইউনিভার্সিটি অব পদুয়ার ড. মার্কো ভেকিয়াতো বলেন, বডিবিল্ডারদের মৃত্যুর পেছনে কয়েকটি কারণ ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে কর্মক্ষমতা বৃদ্ধি করে এমন ওষুধের ‘ব্যাপক ব্যবহার’, প্রতিযোগিতার আগে দ্রুত ওজন কমানো এবং ‘চরম শক্তি-নির্ভর প্রশিক্ষণ’।
ডেনমার্কের গবেষকদের আরেকটি গবেষণা, যা ২০২৫ সালে সার্কুলেশন সাময়িকীতে প্রকাশিত হয়, সেখানে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারকারী হিসেবে পরিচিত ১,১৮৯ জন পুরুষকে ১১ বছর ধরে অনুসরণ করা হয় এবং তাদের সঙ্গে সাধারণ প্রায় ৬০ হাজার পুরুষের তুলনা করা হয়।
গবেষণায় দেখা যায়, স্টেরয়েড ব্যবহারকারীদের কার্ডিওমায়োপ্যাথি হওয়ার ঝুঁকি প্রায় নয় গুণ বেশি, যেটি এমন একটি রোগ যা হৃদ্‌পেশিকে দুর্বল করে দেয়।
তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল তিন গুণ বেশি, আর হৃদ্‌যন্ত্র বিকল হওয়ার ঝুঁকি তিন গুণেরও বেশি।
অ্যানাবলিক স্টেরয়েড পুরুষদের মধ্যে কম স্পার্ম কাউন্ট বা শুক্রাণু কমিয়ে ফেলা এবং ইরেক্টাইল ডিসফাংশনের মতো অন্যান্য স্বাস্থ্যসমস্যা সৃষ্টি করার পাশাপাশি রক্তচাপ বাড়াতে পারে, ধমনিতে প্লাক জমার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে এবং হৃদ্‌যন্ত্রের গঠনে পরিবর্তন ঘটাতে পারে।
ইউরোপিয়ান হার্ট জার্নাল-এর গবেষণায় গবেষকরা মৃত বডিবিল্ডারদের ময়নাতদন্তও পর্যালোচনা করেন।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, তাদের হৃদ্‌যন্ত্র অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল এবং বাম নিলয়ের পেশি পুরু হয়ে গিয়েছিল। হৃদ্‌যন্ত্রের প্রধান পাম্পিং প্রকোষ্ঠের এই পুরুত্ব বৃদ্ধি অনিয়মিত হৃদ্‌স্পন্দন ও হৃদ্‌যন্ত্র বিকলের ঝুঁকি বাড়াতে পারে।
কিছু ক্ষেত্রে টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ এবং প্রকাশ্যে পাওয়া প্রতিবেদনে অ্যানাবলিক ওষুধের অপব্যবহারের (মেদহীন পেশী তৈরির জন্য খাওয়া হয়) তথ্যও পাওয়া যায়, যেগুলোর পরীক্ষা সাধারণত ময়নাতদন্তে করা হয় না।
অল্প বয়সে মারা যাওয়া বডিবিল্ডারদের ময়নাতদন্তে প্রায়ই হৃদ্‌যন্ত্র বড় হয়ে যাওয়ার লক্ষণ পাওয়া গেছে।
সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ডালাস ম্যাককারভার। তিনি ২০১৭ সালে ২৬ বছর বয়সে মারা যান।
ময়নাতদন্তে দেখা যায়, তার হৃদ্‌যন্ত্রের ওজন ছিল ৮৩৩ গ্রাম, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রত্যাশিত হৃদ্‌যন্ত্রের ওজনের দ্বিগুণেরও বেশি।
২০২২ সালের একটি পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের বডিবিল্ডারদের ময়নাতদন্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তাদের হৃদ্‌যন্ত্রের ওজন গড়ে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেশি ছিল এবং বাম নিলয়ের দেয়াল প্রত্যাশিত মাত্রার তুলনায় ১২৫ শতাংশ পর্যন্ত বেশি পুরু ছিল।
আরেকটি পৃথক গবেষণায় গবেষকরা ইতালি ও স্পেনের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করেন, যেখানে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের সঙ্গে যুক্ত বডিবিল্ডারদের তথ্য ছিল।
বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, ২০-এর কোটায় থাকা তরুণ অ্যাথলেটদের হৃদ্‌যন্ত্র বড় হয়ে গেছে, হৃদ্‌পেশি গুরুতরভাবে পুরু হয়ে গেছে এবং করোনারি ধমনি রোগের অগ্রসর অবস্থা তৈরি হয়েছে।
২৪ বছর বয়সী একজন বডিবিল্ডারের প্রধান করোনারি ধমনিগুলোতে ৭৫ শতাংশেরও বেশি প্রতিবন্ধকতা পাওয়া যায়, যদিও তার পরিবারে হৃদ্‌রোগের কোনো পরিচিত ইতিহাস ছিল না। হৃদ্‌যন্ত্রও অন্য যেকোনো পেশির মতোই একটি পেশি, বলেন এন্ডোক্রিনোলজিস্ট ও খেলোয়াড়দের চিকিৎসার সঙ্গে যুক্ত ক্লেটন মাচেদো।
আমি সবসময় বলি, কোনো রোগীর বাইসেপ দেখেই আমি তার হৃদ্‌যন্ত্রের আকার সম্পর্কে ধারণা করতে পারি, কারণ এটি শরীরের অন্যান্য পেশির সঙ্গে সঙ্গে বড় হয়।
স্টেরয়েড ছাড়া ওজনভিত্তিক অনুশীলন করলে হৃদ্‌যন্ত্র বড় হতে পারে, যা স্বাভাবিক ও স্বাস্থ্যকর অভিযোজনের অংশ।
কিন্তু ব্রাজিলিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বাহিয়া শাখার সভাপতি লুইজ এদুয়ার্দো ফন্তেলেস রিত বলেন, স্টেরয়েডের সঙ্গে তীব্র ওজন প্রশিক্ষণ মিলিত হলে হৃদ্‌যন্ত্র বড় হওয়ার পাশাপাশি সঠিকভাবে সংকুচিত হওয়ার সক্ষমতাও হারাতে শুরু করতে পারে।
তিনি বলেন, এটি ধীরে ধীরে হৃদ্‌যন্ত্র বিকলের দিকে যেতে পারে এবং একসময় এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।
তবে কিছু ক্ষেত্রে হৃদ্‌পেশির পুরু হয়ে যাওয়া বংশগত সমস্যার ফলও হতে পারে।
রিত বলেন, এখানে একটি ধূসর অঞ্চল রয়েছে। এটি জিনগতভাবে নির্ধারিত হৃদ্‌রোগ হতে পারে। এটি অ্যানাবলিক স্টেরয়েডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটি প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অথবা তিনটিরই সমন্বয় হতে পারে।
ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

ইরান যুদ্ধের পর হরমুজকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের
Uncategorized

তুরস্ক-পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন
Uncategorized

সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী
Uncategorized

খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

আগস্ট ১৭, ২০২৬
সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম
Uncategorized

সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

আগস্ট ১৭, ২০২৬
ইরান যুদ্ধের পর হরমুজকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের
Uncategorized

ইরান যুদ্ধের পর হরমুজকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
সোনার বাজারে ফের অস্থিরতা, বাড়ল দাম
Uncategorized

সোনার বাজারে ফের অস্থিরতা, বাড়ল দাম

আগস্ট ১৫, ২০২৬
দুই উইকেট শিকার, অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ
Uncategorized

দুই উইকেট শিকার, অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ

আগস্ট ১৫, ২০২৬
নবনির্মিত সড়কে ড্রেজার পাইপ, ভেঙে ফেলার নির্দেশ
Uncategorized

নবনির্মিত সড়কে ড্রেজার পাইপ, ভেঙে ফেলার নির্দেশ

আগস্ট ১৩, ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক
Uncategorized

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক

আগস্ট ১২, ২০২৬
Next Post
সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ইরান যুদ্ধের পর হরমুজকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

তুরস্ক-পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

সূচক কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখ- চলছে লেনদেন

আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

খালেদা জিয়ার ফুড পয়জনিং নিয়ে তদন্ত চাইলেন রিজভী

আগস্ট ১৭, ২০২৬
সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

সৌর বিদ্যুতে ব্যাটারি রিচার্জ না করলে রিকশার রেজিস্ট্রেশন নয়- প্রতিমন্ত্রী শাহে আলম

আগস্ট ১৭, ২০২৬
ফিট শরীর, অথচ অকালমৃত্যু- কেন ঝুঁকিতে কিছু বডিবিল্ডার?

ফিট শরীর, অথচ অকালমৃত্যু- কেন ঝুঁকিতে কিছু বডিবিল্ডার?

আগস্ট ১৭, ২০২৬
ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
বরিশালে ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার

বরিশালে ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার

আগস্ট ১৬, ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রহমাতুল্লাহ'র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রহমাতুল্লাহ’র নিন্দা ও প্রতিবাদ

আগস্ট ১৬, ২০২৬
বাউফলে তরুণদের উদ্যোগে প্রান্তিক নারীদের স্বাবলম্বীকরণে আলোচনা সভা

বাউফলে তরুণদের উদ্যোগে প্রান্তিক নারীদের স্বাবলম্বীকরণে আলোচনা সভা

আগস্ট ১৬, ২০২৬
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

আগস্ট ১২, ২০২৬
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In