বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত আবেদ আলী শাহ সড়ক পরিদর্শনে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা দেখতে পান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সড়কটি পরিদর্শনে যান। এ সময় নবনির্মিত সড়কের ভেতর দিয়ে ড্রেজারের পাইপ ঢুকিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। এতে সদ্য নির্মিত সড়কটির স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনা দেখে প্রশাসক তাৎক্ষণিক কঠোর অবস্থান নেন। তিনি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার পাশাপাশি এ অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়েরের নির্দেশ দেন।
































