বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের দাবিতে মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে অবস্থান কর্মসূচিতে মডেল থানার ওসি তারেক হাসান রাসেল অংশগ্রহণ করে একত্বতা ঘোষণা করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সদস্য কাজী আলামিন, বিএম বেলালসহ অন্যান্য সাংবাদিকরা। বক্তারা অনতিবিলম্বে প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের দাবি জানান।
































