বরিশালের গৌরনদী মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপকের কার্যালয় থেকে চোর সন্দেহে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় আটককৃতের কাছ থেকে একটি মটার উদ্ধার করা হয়।
গৌরনদী মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন জানান, আটককৃত সাদ্দামের স্ত্রী মৎস্য বীজ উৎপাদন খামারে ঝাড়ুদার হিসেবে অস্থায়ী ভাবে কাজ করেন। সেই সুবাদে গত ৬ মাস ধরে তারা স্বামী-স্ত্রী দুইজনই খামারের মধ্যে থাকতো। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, চুরির অভিযোগে স্থানীয়রা সাদ্দামকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার কাছ থেকে একটি মটার উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, পূর্বে সে (সাদ্দাম) ভাঙ্গারী ব্যবসা করতো। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। চুরির অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























