প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ১৫ই আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশালের নেতারা। বরিশাল মহানগর ছাত্রলীগের সৌজন্যে বা পক্ষে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নির্দেশে ও উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
গোপনে অনুষ্ঠিত এই বিতর্কিত কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে বরিশাল জেলা ছাত্রলীগের দুই নেতার নাম উঠে এসেছে। তারা হলেন: মোঃ হাদিস মির — উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল জেলা শাখা। খন্দকার হাফিজুর রহমান — পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল জেলা শাখা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে নিষিদ্ধ এই সংগঠনটির কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ। তবে প্রশাসনের নজর এড়িয়ে ঝটিকা বা গোপনীয়ভাবে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছ এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
































