বরিশালে নানা আয়োজনে শুভ মহালয়া অনুষ্ঠিত(ভিডিওসহ)।। বরিশাল অফিস।। চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আজ রবিবার ২৫ সেপ্টেম্বর ভোর ৬টায় বরিশাল নগরীর স্ব-রোডস্থ রাধা গোবিন্দ নিবাস মন্দিরে মহালয়া উপলক্ষ্যে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। ভোর ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনীর সাথে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিশ্বনাথ রায় এর চন্ডীপাঠের সাথে আগমনী সংগীত পরিবেশন করবেন শ্রী কমল ঘোষসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এরপরে থাকবে নৃত্য শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য পরিবেশন করে পায়েল সরকার, পূজা মালাকার ও পূজা সেনগুপ্তএর দল।
পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন সুদীপ্ত ও চন্দ্রীমার শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশন হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন গীতিআলেখ্য ‘রূপে রূপান্তরে মহামায়া’ পরিবেশন করে ‘ ‘চিত্রাঙ্গদা বরগুনা নৃত্যগ্রুপ’।
- আরো পড়ুন: বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ
- আরো পড়ুন: Heart of Darkness Honours 4th year
- আরো পড়ুন: The Grass is Singing Honours 4th year Suggestion
প্রভাতী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাম্পা,বরিশাল জেলা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাদক দ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুন্ডু সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাংবাদিক মুরাদ আহমেদ,
সাংবাদিক সুশান্ত ঘোষ,সাংবাদিক সাইফুর রহমান মিরণ, ব্যবসায়ী বিষু ঘোষ। রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সভাপতি পিন্টু দাস বলেন বরিশালের শুধু একটি মন্দিরেই মহালয়া উপলক্ষ্যে বর্ণিল আয়োজন হয়।
এই দিনেই দেবীপক্ষ শুরু হয়েছে। মর্ত্যলোকে শান্তি ফেরাতে ব্রক্ষ্মা দেব এই দিনে দেবীদুর্গাকে মহিষাসুরকে বধের অনুমতি দেন।
টানা ৯ দিন যুদ্ধের পর মহিষাসুরকে বধ করেন দেবীদুর্গা। আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবীদুর্গা।
মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে। ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনু্ষ্ঠানিকতা শুরু হবে। বরিশাল জেলায় ৬০০ টি ও মহানগরে ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

































