গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: ও নলছিটি মডেল সোসাইটির আয়োজনে এবং পারফেক্ট এগ্রো হাঁসের খামার ও হ্যাচারি কুটুরীকোনা নেত্রকোনার সার্বিক সহযোগিতায় ৪০ জন হতদরিদ্র কৃষক- কৃষাণীকে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন, হাঁস ও হাঁসের বাচ্চা লালন পালনের জন্য তিন দিনের ফ্রি প্রশিক্ষণ শনিবার (২২ আগস্ট ) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস ভবন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম মাহফুজ হুসাইন।
এতে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি’র চেয়ারম্যান আবদুল কুদ্দুস তালুকদার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা।
































