বরিশালের শিয়াল জবাই দিয়ে ভুরিভোজ করার অভিযোগ পাওয়া গেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। ওই নেতার নাম আব্দুল জলিল সরদার। তিনি বরিশাল সদর উপজেলার চর্বারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রবিবার রাতে চড় বাড়িয়ায় তার নিজ বাড়ির আঙিনায় বসে শিয়ালের গোস্ত দিয়ে অনুসারীদের নিয়ে ভুরিভোজ করেন তিনি।
চরবারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন জানান, শনিবার রাতে জলিল সরদারের ঘেরে পাতা ফাঁদে একটি শিয়াল ধরা পরে। ঐদিন রাতেই জলিল সরদারের নির্দেশে শিয়ালটি জবাই দেন তারা। এরপর শিয়ালের গোস্তু ফ্রিজে রাখা হয়। রবিবার রাতে শিয়ালের য়ালের গোস্ত রান্না করে তারা ১০-১২ জন মিলে খান। তাদের উদ্দেশ্য ছিল শারীরিক বিভিন্ন রোগ ভালো করা।
অভিযুক্ত জলিল সরদার বলেন, স্থানীয় কয়েকজন বয়জেষ্ঠ লোক মিলে শারীরিক বিভিন্ন রোগ ভালো করার জন্য একটি শিয়াল জবাই করে খেয়েছেন। এখানে তার নেতৃত্বে কিছু হয়নি।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় আরেক ব্যক্তি জানান, শিয়ালের মাংস খেলে বিভিন্ন রোগ ভালো হয়—এমন কুসংস্কারের কারণে কয়েকজন রবিবার রাতে শিয়ালের মাংস রান্না করে পরোটা দিয়ে খেয়েছেন। তবে শিয়াল হত্যায় জলিল সরদার নেতৃত্ব দিয়েছেন, তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে আসেনি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।































