ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হাবিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতীক কুমার কুন্ডু। দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান।
নবাগত ইউএনও প্রতীক কুমার কুন্ডু তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী ইউএনও জুবায়ের হাবীবের কর্মজীবনের সফলতা কামনা করা হয়।































