জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাউফলে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা কলেজ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করে উপজেলা চত্বরে সমাবেশ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদের বাস্তবায়নে বিলম্ব করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিলম্ব হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।































