বরিশালের গৌরনদীতে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীদের সংবর্ধনা এবং রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার হেফজ বিভাগের ছাত্রদের পাগরী প্রদান ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার আয়োজনে মঙ্গলবার প্রতিষ্ঠানের হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. তানভির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকি ও আন্তর্জাতিক ক্বারী তালহাবীন মিজানকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় অতিথি ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রী জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, মুফতী মো. আবু সাঈদ, জামায়াতে ইসলামী পৌর আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, ইমাম হাফেজ মো. আমানত শাহ্, সাংবাদিক বিএম বেলাল। শেষে হেফজ বিভাগের ছাত্রদের পাগরী প্রদান করা হয়।





























