বরিশাল অফিসঃ বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।
সোমবার (রাত) মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
বক্তব্যে তিনি আরও বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলকে ট্রাঙ্কভর্তি অর্থ, গোলাবারুদ কিংবা পার্শ্ববর্তী একটি বিদেশি শক্তিও ক্ষমতায় ধরে রাখতে পারেনি। তাঁর ভাষায়, তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, বাইরে থেকে ফেরার নানা বার্তা দিয়ে বিভ্রান্ত না হয়ে বাস্তবতা বিবেচনা করতে হবে। তাঁর দাবি, যারা একসময় দেশ ছেড়ে চলে গেছেন, তাদের ফিরে আসার প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হওয়া উচিত নয়।


































