রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদের মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৮ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৫৪ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ, তিন বোতল দেশি মদ, একটি ছুরি, একটি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ চারটি, প্লাস্টিকের ট্যাপ পাাঁচটি, ১০টি মোবাইল ফোন, ২১.২লিটার ওষুধের ক্যামিক্যাল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
































