নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ৬ দফা দাবি ঘোষণা করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) বরিশালের নথুল্লাবাদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গেট সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন: মাছের বাংলা ও ইরেজি নাম
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, পুনঃপরীক্ষা ও পূর্ববর্তী পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রে ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান, মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষাকেন্দ্রে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের অপ্রয়োজনীয় কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
বিক্ষোভ চলাকালে ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। দ্রুত তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।































