• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home জাতীয়

বিরিয়ানির দোকানের পিছনে মাদক কারবার-ছিনতাই

by অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৪
in জাতীয়
বিরিয়ানির দোকানের পিছনে মাদক কারবার-ছিনতাই
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

উর্দুভাষীদের বসবাসের স্থান হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। তবে এই ক্যাম্পকে রাজধানীবাসীর কাছে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিয়েছে জেনেভা ক্যাম্পের কাচ্চির দোকান কামাল বিরিয়ানি ও বোবা বিরিয়ানি। শুধু কাচ্চি বিরিয়ানির জন্যই বিখ্যাত নয় দোকান দুটি। বিরিয়ানির দোকানের আড়ালে মাদক ও ছিনতাইয়ের বড় নেটওয়ার্ক করে তুলেছে প্রতিষ্ঠান দুটি।

ঢাকা মেইলের মাসব্যাপী অনুসন্ধানে দেখা গেছে, কামাল বিরিয়ানি জেনেভা ক্যাম্পের অন্যতম জনপ্রিয় জায়গা। বিহারিদের মধ্যে তো বটেই, এর জনপ্রিয়তা আছে বাঙালিদের মধ্যেও। ১৪০ টাকায় ফুল প্লেট গরুর মাংসের কাচ্চির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো রাজধানীতে।

আরও দেখুন—

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

আগস্ট ৫, ২০২৬
গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

আগস্ট ৫, ২০২৬

কামাল বিরিয়ানির মূল ব্যবসায়ী কামাল। তবে এখন সেই ব্যবসা পরিচালনা করেন কামালের ছেলে ইরফান৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরিয়ানির দোকানের বিভিন্ন প্রচারণায়ও নিয়মিত দেখা যায় তাকে। তবে এই বিরিয়ানির পেশার আড়ালে তার রয়েছে ভিন্ন এক পেশা।

বিরিয়ানি বিক্রেতা ইরফান জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ভুঁইয়া সোহেলের হয়ে কাজ করেন৷

ক্যাম্পের ব্লক ৮, ব্লক ৬ ও ৮ এর মাঝে গোবর গলিতে তার অবস্থান। মাদক বিক্রির পাশাপাশি তার নিজেরও রয়েছে কয়েকজন সেলসম্যান।

মাদকের আধিপত্যকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশের করা মামলায় ১০নং আসামি ইরফান।
একটি এলাকায় দীর্ঘদিন ধরে খাবার বিক্রির দোকানের মালিকদের কেউ কেউ, সিএনজিচালকদের কেউ কেউ মাদক বিক্রিসহ নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনেকে থাকলেও কার্যত দেখার কেউ নেই।

ইরফানের রয়েছে একটি গ্যাং। ওই গ্যাংয়ের সদস্য— মাসুয়া সাঈদের মেয়ে জামাই আমিন, ইরফানের মামা সাঈদ ওরফে ফর্মা সাঈদ, ভিকি, সামিরসহ বেশ কয়েকজন। গ্যাং সদস্যদের সঙ্গে নিয়ে সাম্প্রতিক সংঘাতে সশরীরে সংঘর্ষে লিপ্ত হয়েছেন তিনি।

নাপিতের দোকান পরিচালনাকারী জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা ঢাকা মেইলকে বলেন, ‘কামাল বিরিয়ানির ছেলে ইরফান তো নিজেই মাদক ব্যবসায়ী। সে এখন নিজে মারামারি করতেছে। বিশাল বিশাল চাপাতি নিয়ে তার লোকজন দৌড়াদৌড়ি করে। আমরা তো কিছু বলতে পারি না।’

সূত্র জানিয়েছে, কামাল বিরিয়ানির একাধিক কর্মচারী নিজেদের চাকরি টিকিয়ে রাখতে ইরফানের নেতৃত্বে মাদক কারবারে সম্পৃক্ত হতে হচ্ছে৷ এছাড়া ইরফান মাদক কারবারিদের ব্যবসার স্বার্থে অর্থ বিনিয়োগ করছেন বলেও জানিয়েছেন জেনেভা ক্যাম্পের বাসিন্দারা।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ইরফানের বাবা কামাল। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভুইয়া সোহেলের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নাই।

ইরফানের সংঘর্ষে লিপ্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার ছেলে যদি এটার ভেতরে থাকে, আমি আমার ছেলেকে প্রশাসনের হাতে দিয়ে দেব। আমার যে ব্যবসা, আল্লাহ দিলে আমার প্রতিদিন ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা আয় আছে। আমি যে টাকা কামাই করি, আল্লাহ দিলে আমি তো এই টাকাই রাখতে পারি না। আমি জানতে চাইতাছি, আমার ছেলে এই রকম কেমনে হইলো? আমি প্রশাসনকে বলতেছি, আমার ছেলে লইয়া যাক (নিয়ে যাক)। আমার ব্যবসার কোনো ক্ষতি যেন না হয়।’

জেনেভা ক্যাম্পের আরেক নামকরা কাচ্চির দোকান ফাইজানে মদিনা, যা বোবা বিরিয়ানি নামে পরিচিত। প্রতিষ্ঠানটির মালিক আলতাফ। তার আপন ভাই মো. কামরান। তার বিরুদ্ধে আছে নানান অভিযোগ।

জেনেভা ক্যাম্পের আশপাশের এলাকায় ছিনতাইকারী চক্রের নিয়ন্ত্রক কামরান। ছিনতাইয়ের পাশাপাশি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন তিনি। নিজে ব্যবসা না করলেও নিজ কর্মীবাহিনী দিয়ে জেনেভা ক্যাম্পে মাদক সরবরাহ করেন কামরান।

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তৎপরতার মুখে সম্প্রতি ক্যাম্প ছেড়েছেন তিনি। থাকেন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। সেখান থেকেই কিশোর গ্যাং ও ছিনতাইকারী নিয়ন্ত্রণ করেন।

কামরানের হয়ে কাজ করেন— শাকিল, বালাম, পারভেজ। তাদের নিয়ন্ত্রণে আছেন একাধিক সেলসম্যান।

সূত্র জানিয়েছে, কামরানের সরবরাহ করা মাদক কেউ বিক্রি করতে না চাইলে জোরপূর্বক বিক্রি করানোর ঘটনাও আছে। পারিবারিকভাবে জেনেভা ক্যাম্পে প্রভাবশালী একটি পরিবার বোবা বিরিয়ানি কর্তৃপক্ষ। ফলে তাদের বিরুদ্ধে কথা বলার সাহসও পায় না কেউ।

এ বিষয়ে জানতে কামরানের নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ক্যাম্পের ‘বি’ ব্লকে পাকিস্তানি পান দোকানের গোড়াপত্তন করেন মান্ডা। পান দোকানের আড়ালে মান্ডার ছেলে রাজু গড়ে তোলেন ইয়াবার সাম্রাজ্য। সম্প্রতি বহু মামলার আসামি রাজু গ্রেপ্তার হন। তবে মাদকের হাত বদল থেমে নেই। তার জায়গায় মাদকের পসরা সাজিয়ে বসেছেন রাজুর ভাই রাসেদ ও তার মা রেহানা।

সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ মালিক হারুন ওরফে দুলারা। সিএনজির গ্যারেজের আড়ালে মাদক সরবরাহ করেন তিনি। ইয়াবা গডফাদার ‘চুয়া সেলিমে’র বেশ কয়েকটি সিএনজি দুলারার গ্যারেজে থাকে৷ এসব সিএনজির মাধ্যমে মাদক আনা-নেওয়া হয়।

ক্যাম্প সূত্র জানিয়েছে, দুলারা নিজেও একজন ইয়াবা কারবারি। তার নামে মাদক মামলা আছে৷ তবে দুলারার মূল কারবার সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে মাদক বহন করা। দুলারার ইশারায় সিএনজিতে মাদক বহন করেন আফজাল, আজাদ ও মাকসুদসহ কয়েকজন।

জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের দ্বৈত পেশা ও চরিত্রের বিষয়ে অবগত সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক ঢাকা মেইলকে বলেন, ‘জেনেভা ক্যাম্পের সাথে লাগোয়া বিভিন্ন খাবারের দোকান, মুদি দোকানসহ অন্যান্য দোকানের কতিপয় মালিকের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবনের পরিবেশ তৈরি করে দেওয়া এবং মাদকাসক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। জেনেভা ক্যাম্প ঘিরে মাদক বাণিজ্য, ছিনতাই, চুরি, অবাধ যৌনাচারসহ আরও বেশকিছু অপরাধ প্রতিনিয়ত ঘটছে। অনেককে যে কাজে দেখা যায় প্রকৃতপক্ষে সেই কাজের আড়ালে অপরাধমূলক কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছেন। রাতের আঁধারে বা গোপনে যে কাজ করছেন এটাই মূলত তাদের অর্থ উপার্জনের মূল কাজ।’

তিনি বলেন, ‘একটি এলাকায় দীর্ঘদিন ধরে খাবার বিক্রির দোকানের মালিকদের কেউ কেউ, সিএনজিচালকদের কেউ কেউ মাদক বিক্রিসহ নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনেকে থাকলেও কার্যত দেখার কেউ নেই। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী অন্যান্য মানুষদের সর্বদা তটস্থ থেকে অস্থিরতার মধ্যে জীবনযাপন করতে হয়। স্বাধীনভাবে চলাফেরা করা ও নিরাপত্তার সাথে জীবনযাপনের প্রয়োজনগুলো পূরণ করার ক্ষেত্রে সবসময় এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।’

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জাতীয়

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

আগস্ট ৫, ২০২৬
গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ
জাতীয়

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

আগস্ট ৫, ২০২৬
জুলাই জাদুঘরে প্রবেশে বাধা, ক্ষুব্ধ দর্শনার্থীরা
জাতীয়

জুলাই জাদুঘরে প্রবেশে বাধা, ক্ষুব্ধ দর্শনার্থীরা

আগস্ট ৫, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জাতীয়

দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
খালেদা জিয়ার মামলার সাক্ষী জগলুল পাশা গ্রেফতার
জাতীয়

খালেদা জিয়ার মামলার সাক্ষী জগলুল পাশা গ্রেফতার

আগস্ট ৫, ২০২৬
আগস্টের ৫ তারিখকে যে কারণে ৩৬ জুলাই বলা হয়
জাতীয়

আগস্টের ৫ তারিখকে যে কারণে ৩৬ জুলাই বলা হয়

আগস্ট ৫, ২০২৬
Next Post
রাজধানীর গুলিস্তানে হিটস্ট্রোকে পথচারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানে হিটস্ট্রোকে পথচারীর মৃত্যু

ঝগড়ার জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী, আটক ২

ঝগড়ার জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী, আটক ২

সাংবাদিক আতিকুর রহমান আর নেই!

সাংবাদিক আতিকুর রহমান আর নেই!

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.