নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সরকার নড়বড়ে হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা না মানা আত্মঘাতি হবে। ২০২৪ সালে যে জুলাইতে শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে আগের সরকারের পতন নিশ্চিত করেছিলো, মাত্র ২ বছর পর সেই জুলাইতেই এমন আন্দোলন মেনে নেয়া হবে বুদ্ধিমানের কাজ।
যদি সরকার ভুল সিদ্ধান্ত নেয়, পতন নিশ্চিত হয়ে যেতে পারে। ১৪ জুলাই প্রেরিত বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, এ্যাড. নূরুজ্জামান নবী, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ আরো বলেন, এইচএসসি শিক্ষার্থীদের এই আন্দোলনকে কোনোভাবেই জমিয়ে রাখতে দেয়া যাবে না।
খুব দ্রুত সমাধান নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য আলোকিত সময়ের সূত্র হতে পারে।



































