• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home আন্তর্জাতিক

চাকরির বদলে রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছে ভারতীয়দের

by অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪
in আন্তর্জাতিক
চাকরির বদলে রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছে ভারতীয়দের
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

গত বছর অক্টোবর মাসে ফেসবুকে একটি বিজ্ঞাপন চোখে পড়ে কেরালার ডেভিড মুথাপ্পানের। বিজ্ঞাপনটা ছিল রাশিয়ায় নিরাপত্তারক্ষীর চাকরির। বিজ্ঞাপন অনুযায়ী নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করলে মাসিক বেতন দেওয়া হবে দুই লাখ চার হাজার রুবেল (২২০১ ডলার বা ১৭৩৯ পাউন্ড)।

দক্ষিণ ভারতের রাজ্য কেরালার পোজিহুর গ্রামের এই স্কুলছুট মৎসজীবীর কাছে অঙ্কটা বিশাল বলে মনে হয়েছিল। কয়েক সপ্তাহ পর ২৩ বছরের এই যুবক গিয়ে পড়েন পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের যুদ্ধক্ষেত্রে। সেখানে তার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করা হলে ডেভিড মুথাপ্পান বলেছেন, “চারিদিকে শুধু নাশকতা আর মৃত্যু।

আরও দেখুন—

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬

তিনি এবং কেরালার আরও এক ব্যক্তি চাকরির নামে প্রতারণার শিকার হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়েছিলেন। দু’জনেই গত সপ্তাহে বাড়ি ফিরতে পেরেছেন। শুধু এই দুইজনই নন গত কয়েক মাসে একাধিক ভারতীয় ব্যক্তি একইভাবে এজেন্ট মারফত চাকরির নামে প্রতারণার শিকার হওয়ার পর বাধ্য হয়েছেন রাশিয়ার হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে।

এদের মধ্যে কয়েকজন ফিরে আসতে পারলেও অনেকেই এখনও রাশিয়াতে আটকে রয়েছেন বলে অভিযোগ। এখন পর্যন্ত কমপক্ষে দু’জন ভারতীয় এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে এসেছেন। বিভিন্ন কাজের বিনিময়ে অর্থের লোভ দেখানো হয়েছিল তাদের। সেনাবাহিনীতে সহায়কের কাজের প্রস্তাবও ছিল সেই তালিকায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারণা করে যুদ্ধে যেতে বাধ্য করা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘রাশিয়ান কর্তৃপক্ষের উপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে’।

গত সপ্তাহে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টিকে তাদের জন্য ‘গভীর উদ্বেগের’ বলে মন্তব্য করেছেন। বিবিসি মন্তব্যের জন্য ভারতে রাশিয়ান দূতাবাসকে ইমেল করেছে।

ডেভিড মুথাপ্পান কেরালায় তার গ্রামে ফিরে আসতে পেরে স্বস্তি বোধ করলেও যুদ্ধের ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারেননি। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মাটিতে।”

এই দৃশ্য দেখে মৎসজীবীদের গ্রাম থেকে আসা এই যুবক বমি করতে থাকেন এবং সংজ্ঞাও প্রায় হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেন, “এরপর রাশিয়ান কমান্ডার আমাকে ক্যাম্পে ফিরে যেতে বলেন। স্বাভাবিক অবস্থায় ফিরতে আমার কয়েক ঘণ্টা লেগেছিল।”

দূরবর্তী অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে গত ক্রিসমাসে পা ভেঙ্গেছিলেন তিনি। ডেভিড মুথাপ্পান জানিয়েছেন তার পরিবার সেই সময় এর কোনও কিছুই জানতেন না। আংশিকভাবে সুস্থ হয়ে ওঠার আগে আড়াই মাস তিনি লুহানস্ক, ভলগোগ্রাম, রোস্তোভ- এর বিভিন্ন হাসপাতালে কাটিয়েছেন।

মার্চ মাসে কয়েকজন ভারতীয় তাকে মস্কোর ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে সাহায্য করেন। তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করে ভারতীয় দূতাবাস। ডেভিড মুথাপ্পানের গ্রাম থেকে আনুমানিক ৬১ কিলোমিটার দূরে আঞ্চুথেঙ্গুতে থাকেন প্রিন্স সেবাস্টিয়ান। মৎসজীবী প্রধান গ্রামটির বাসিন্দা এই যুবকের অভিজ্ঞতাও একই- মানসিক বিপর্যয় এবং কোনোমতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসা।

চাকরির এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হওয়ার পর গিয়ে পড়েছিলেন যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের শহর লিসিচানস্কয়ে ৩০ জনকে নিয়ে তৈরি একটি বাহিনীতে মোতায়েন করা হয়েছিল তাকে।

মাত্র তিন সপ্তাহের প্রশিক্ষণের পর, সেবাস্টিয়ানকে ফ্রন্টলাইনে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। সঙ্গে ছিল একটি আরপিজি-৩০ (হাতে ধরা যায় এমন ডিসপোজেবল রকেট-চালিত গ্রেনেড লঞ্চার) এবং বোমাসহ বেশ কয়েকটি অস্ত্র, যার কারণে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব ছিল না তার পক্ষে।

যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর মিনিট পনেরো পর হঠাৎ একটি ক্লোজ রেঞ্জ থেকে ছোড়া বন্দুকের গুলি ট্যাঙ্কের (যে ট্যাঙ্কে প্রিন্স সেবাস্টিয়ানরা ছিলেন) গায়ে ধাক্কা খেয়ে তার বাঁ কানের নিচে এসে লাগে। তিনি পড়ে যান। খানিক পরে বুঝতে পারেন একজন মৃত রাশিয়ান সৈন্যের উপরে পড়ে আছেন তিনি।

সেবেস্টিয়ান বলেন, “আমি আতঙ্কে ছিলাম, নড়তে পারছিলাম না। এক ঘণ্টা পর রাতের দিকে একটা বোমা বিস্ফোরণ হয়। এর ফলে আমার বাঁ পায়ে তীব্র আঘাত লাগে।”

রক্তাক্ত অবস্থায় রাত কাটানোর পর কোনোমতে তিনি পালাতে সক্ষম হন। পরের কয়েক সপ্তাহ মি. সেবাস্টিয়ান বিভিন্ন হাসপাতালে কাটান। সুস্থ হওয়ার জন্য তাকে এক মাসের ছুটি মঞ্জুর করা হয়। এই সময় এক ব্যক্তির সাহায্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাসের পক্ষ থেকে তাকে ফেরানোর ব্যবস্থা করা হয়।

সেবাস্টিয়ানের সঙ্গে আরও যে দু’জন রাশিয়া গিয়েছিলেন বলে জানিয়েছেন তাদের সন্ধান এখনও পাওয়া যায়নি। পেশায় তারাও মৎসজীবী। ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যরা কিংবা সেবাস্টিয়ান গত কয়েক সপ্তাহ ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

কেরালার কর্মকর্তারা জানিয়েছেন তারা প্রিন্স সেবাস্টিয়ান, ডেভিড মুথাপ্পান এবং আরও দু’জনের কাছ থেকে এজেন্টের দ্বারা প্রতারিত হওয়ার অভিযোগ পেয়েছেন। সেবাস্টিয়ান জানিয়েছেন তিনি ও তার বন্ধুরা একজন স্থানীয় এজেন্টের (ওই ব্যক্তি এখন পলাতক) সঙ্গে যোগাযোগ করেছিলেন ইউরোপে চাকরির জন্য।

ওই এজেন্ট রাশিয়ার কথা বলেন। একই সঙ্গে মাসিক দুই লাখ রুপি (২৪০২ ডলার, ১৮৯৮ পাউন্ড) বেতনের নিরাপত্তা রক্ষীর কাজের প্রস্তাবকে ‘সুবর্ণ সুযোগ’ বলে আখ্যা দেন ওই এজেন্ট। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান সেবাস্টিয়ান এবং তার বন্ধুরা।

এরপর রাশিয়ান ভিসা তৈরির জন্য তিনজনের প্রত্যেকে সাত লাখ রুপি করে দেন ওই এজেন্টকে। জানুয়ারির চার তারিখে তারা মস্কো পৌঁছান। সেখানে অ্যালেক্স নামে এক ভারতীয় এজেন্ট তাদের স্বাগত মালায়লম (সেবাস্টিয়ানদের মাতৃভাষা) ভাষায়। সেদিন রাতটা তিনজন কাটান একটা ফ্ল্যাটে।

পরদিন একজন ব্যক্তি তাদের ৩৩৬ কিলোমিটার দূরে কস্ত্রোমা-র সামরিক দফতরে নিয়ে যান। সেখানে রুশ ভাষায় লেখা একটি কন্ট্র্যাক্টে তাদের সই করতে বলা হয়। ওই ভাষা অবশ্য তাদের কেউই পড়তে বা বুঝতে পারতেন না।

শ্রীলঙ্কা থেকে আসা তিনজন তাদের সঙ্গে যোগ দেন। এরপর এই ছয়জনকে নিয়ে যাওয়া হয় ইউক্রেনের সীমান্তে থাকা রাস্তোভ অঞ্চলে। তাদের পাসপোর্ট এবং মোবাইল ফোন নিয়ে নেন কর্মকর্তারা। প্রশিক্ষণ শুরু হয় দশই জানুয়ারি। কিছুদিনের মধ্যে তাদের শেখানো হয় কীভাবে ‘হ্যান্ডহেল্ড অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড’ ব্যবহার করতে হয়, আহত হলে কী করতে হবে।

এরপর তাদের ‘সেকেন্ডারি বেস’- এ নেয়া হয় যা ‘অ্যালবিনো পলিগন’ নামে পরিচিত। সেখানে পরের দশদিন দিন-রাত প্রশিক্ষণ চলে। “সব ধরনের অস্ত্র সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল,” সেবাস্টিয়ান বলেছিলেন। “আমি অস্ত্রগুলোকে খেলনার মতো উপভোগ করতে শুরু করি।” যদিও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কঠিন বাস্তবতা তাকে আঘাত করে।

মাছ ধরাকেই আবারও নিজের জীবিকা হিসাবে বেছে নিতে চান সেবাস্টিয়ান। “যাদের কাছ থেকে টাকা ধার করেছিলাম তাদের ফেরত দিতে হবে। আরও একবার নতুনভাবে জীবন শুরু করতে হবে আমাকে,” বলেছেন তিনি।

পোজিহুরের বাসিন্দা ডেভিড মুথাপ্পানও তাই স্থির করেছেন। “যাওয়ার আগে একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি কথা দিয়েছিলাম টাকা উপার্জন করে ফিরব। একটা বাড়ি বানাবো বিয়ের আগে,” বলেছিলেন তিনি।

মুথাপ্পানকে নিজের জীবন নতুনভাবে গড়তে হবে তাই আপাতত এই যুগল দুই বছর অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুদ্ধে তাকে কাউকে হত্যা করতে হয়নি এটা ভেবেই খুশি এই যুবক।

“একটা সময় মাত্র দুশো মিটার দূরে ছিল ইউক্রেনের সেনা। উত্তরে আমাদের আক্রমণ করতে বলা হয় কিন্তু আমি একটাও গুলি চালাইনি। কাউকে হত্যা করতে পারব না আমি।”

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আগস্ট ৫, ২০২৬
দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর
আন্তর্জাতিক

দুবাইয়ে ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কাঁপল পুরো শহর

আগস্ট ৫, ২০২৬
হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

হরমুজ নিয়ে খুব শীঘ্রই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল
আন্তর্জাতিক

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত সেনা সরাবে না ইসরাইল

আগস্ট ৪, ২০২৬
মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি
আন্তর্জাতিক

মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি

আগস্ট ৪, ২০২৬
ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৬

আগস্ট ৪, ২০২৬
Next Post
ব্রাজিলে সাগরে ভাসমান নৌকা থেকে ২০ মরদেহ উদ্ধার

ব্রাজিলে সাগরে ভাসমান নৌকা থেকে ২০ মরদেহ উদ্ধার

কাশ্মিরের ঝিলাম নদীতে নৌকাডুবে নিহত ৪, আহত ৩, নিখোঁজ বহু!

ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে পৌনে ৩৪ হাজার!

ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে পৌনে ৩৪ হাজার!

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.