• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home বিশেষ সংবাদ

দুই হাত ছাড়াই ফাল্গুনি এখন বড় অফিসার

এক সময়ে এলাকাবাসীরা আফসোস করে বলত, মেয়েটার আর পড়াশোনা হবে না। তবে ফাল্গুনী দমে যাওয়ার পাত্রী নন। কাগজ-কলম দেখলে মন খারাপ হতো তার। সহপাঠিদের স্কুলে যেতে দেখলে চোখের কোণে জল আসত।

by সময়ের বার্তা
জুলাই ২২, ২০২১
in বিশেষ সংবাদ, সময়ের অনুসন্ধান
দুই হাত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বড় অফিসার
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

সময়টা ২০০২ সাল। সবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তিনি। বাকী আর দশটি শিশুর মতোই হেসে-খেলে বেড়ে উঠছিলেন ফাল্গুনী সাহা। হঠাৎ তার জীবনে নেমে আসে মস্ত বড় একটি বিপদ। পাশের বাড়ির ছাদে বন্ধুদের সাথে খেলার সময় হাইভোল্টেজ বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই হাতের কনুই পর্যন্ত পুড়ে যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ফাল্গুনীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বাংলাদেশে চিকিৎসায় ভালো না হওয়ায় একসময় কলকাতাও নেয়া হয় তাকে। প্রথমে কলকাতায় কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে চায়নি। পরে অনেক কষ্টে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও দেখুন—

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬
মাসজুড়ে অচল শেবাচিমের অ্যাফেরেসিস মেশিন, প্লাটিলেট না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা

মাসজুড়ে অচল শেবাচিমের অ্যাফেরেসিস মেশিন, প্লাটিলেট না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা

জুলাই ১৮, ২০২৬
ভিসির আড়ালে জামায়াত এজেন্ডা বাস্তবায়ন!

ভিসির আড়ালে জামায়াত এজেন্ডা বাস্তবায়ন!

এপ্রিল ২০, ২০২৬
কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী!

কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী!

এপ্রিল ৫, ২০২৬

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যখন ভর্তি হয়, তত দিনে তার হাতে পচন ধরে গেছে। পরিস্থীতি বেগতিক দেখে কলকাতার ডাক্তার বলেন, অনেক দেরি হয়ে গেছে। এভাবে পচতে থাকলে একসময় ক্যান্সার হয়ে যেতে পারে। তাই হাতের কনুই আর রাখা যাবে না। কনুই থেকে কেটে ফেলা হলো দুই হাত। হাতের ঘা শুকাতে চার মাসের মতো সময় লাগল।

এরপর কেটে গেছে কত বছর। অনেকেই হয়ত চেনেন বা জানেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি সফল একজন নারী। দুই হাত ছাড়াই পেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। ফাল্গুনি এখন দেশের একটি বেসরকারি কোম্পানির হিউম্যান রিসোর্স অফিসার। পড়াশুনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতকোত্তর পর্বে। তার হাত দুটি নেই বললেই চলে। কিন্তু তাতে দমে যাননি ফাল্গুনী।

এক সময়ে এলাকাবাসীরা আফসোস করে বলত, মেয়েটার আর পড়াশোনা হবে না। তবে ফাল্গুনী দমে যাওয়ার পাত্রী নন। কাগজ-কলম দেখলে মন খারাপ হতো তার। সহপাঠিদের স্কুলে যেতে দেখলে চোখের কোণে জল আসত।

“পৃথিবীতে কিছুই তো অসম্ভব নয়। তবে আমি কেন পারব না, একদিন সাহস করে কলম নিয়ে খাতার ওপর লিখতে চেষ্টা করলেন। এভাবে কিছুদিন লেখার প্র্যাকটিস করলাম।” বলছিলেন ফাল্গুনী। এরপর তিনি প্রায়ই দুই হাতের কনুইয়ের মাঝখানে কলম রেখে লেখার কৌশল আয়ত্তের চেষ্টা করতেন।

ফাল্গুনী সাহা বলেন, “শুরুতে ভীষণ কষ্ট হতো। লাইন এলোমেলো হয়ে যেত । কলম ধরতে ধরতে একসময় হাতে ইনফেকশনও হয়েছিল। ডাক্তারও বারণ করেছিলেন এভাবে লিখতে। তবে আমি হার মানিনি।” আর এভাবেই এক সময়ে অদম্য ইচ্ছাশক্তির জোরে ঠিকই লেখা আয়ত্তে চলে আসে ফাল্গুনীর।

পরের বছর তৃতীয় শ্রেণিতে ভর্তি হন তিনি। গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পান ফাল্গুনী। তিনি বলেন, “গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম।”

ফাল্গুনী বলেন, আমার কথা জানাজানি হলে ঢাকার ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ আমাকে ঢাকায় এনে ট্রাস্ট কলেজে ভর্তি করিয়ে দেন। কলেজের হোস্টেলেই থাকতাম।” পরীক্ষাকেন্দ্রে তার জন্য আলাদা বসার ব্যবস্থা করা হত। দুই কনুইয়ের মধ্যে কলম চেপে ধরেই তিনি সব পরীক্ষা দিতেন। “এখানে থেকেই এইচএসসিতে মানবিকে জিপিএ ৫ পেয়ে প্রমাণ করলাম মানুষ চাইলে সবই পারে!” তিনি যোগ করেন।

এইচএসসি ফলাফলের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিংয়ের সময় ফার্মগেটে ছিলেন কিছুদিন। পরে থাকতেন সূত্রাপুর ও লালবাগে দুই আত্মীয়ের বাসায়। আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার ইচ্ছা ছিল তার। কিন্তু সে সুযোগ হয়নি।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ভূগোল ও পরিবেশ বিভাগে। অনার্সে সিজিপিএ ৩.৫০ পান তিনি। প্রথম বর্ষে পড়ার সময় সাভারে মাসে দেড় হাজার টাকায় একটি টিউশনিও পেয়ে যান ফাল্গুনী।

হতাশা ব্যক্ত করে ফাল্গুনী বলেন, “আমি সেই টিউশন মাস দুয়েকের বেশি চালিয়ে নিতে পারিনি। কারণ, অভিভাবকদের ধারণা, আমার হাত দুটি নেই। লিখতেও কষ্ট হয়। তাই আমি পড়াতে পারব না।”

টিউশন চলে যাওয়ার পর চরম অর্থকষ্টে কাটে কিছুদিন। পরে এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয় ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী চন্দ্র নাথের সঙ্গে। সেখান থেকে বৃত্তির ব্যবস্থা হয় তার।

ফাউন্ডেশন থেকে প্রতি মাসে যা পেতেন তা দিয়ে খরচ মিটে যেত। “সত্যি বলতে কী, ওই সময় বৃত্তি না পেলে হয়তো আমার পড়াশোনা আর হতো না। পরিবার, শিক্ষক, বন্ধু-বান্ধবদের কাছ থেকে সব সময় সহযোগিতা পেয়েছি। পড়াশোনার সময় তো বৃত্তির টাকাতেই চলেছি।” বলেন ফাল্গুনী।

এভাবে অনার্স শেষ হলেও মাস্টার্স শেষে কী হবে এ নিয়ে দুশ্চিন্তায় পরেছিলেন ফাল্গুনী। এর মধ্যেই একটি সুখবর পান তিনি। বেসরকারি সংস্থা ব্র্যাকে হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয় ফাল্গুনীকে।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাল্গুনী বলেন, “পটুয়াখালীর জেলা ও গলাচিপা উপজেলার সংবাদকর্মী ভাইদের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়াও আমার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছে।” সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট
এম লোকমান হোসাঈন

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬
মাসজুড়ে অচল শেবাচিমের অ্যাফেরেসিস মেশিন, প্লাটিলেট না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা
Uncategorized

মাসজুড়ে অচল শেবাচিমের অ্যাফেরেসিস মেশিন, প্লাটিলেট না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা

জুলাই ১৮, ২০২৬
ভিসির আড়ালে জামায়াত এজেন্ডা বাস্তবায়ন!
এম লোকমান হোসাঈন

ভিসির আড়ালে জামায়াত এজেন্ডা বাস্তবায়ন!

এপ্রিল ২০, ২০২৬
কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী!
এম লোকমান হোসাঈন

কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী!

এপ্রিল ৫, ২০২৬
জ্বালানি তেল সংকটের নেপথ্যে ডিসি সুমন ও আ’লীগ নেতা আলো!
এম লোকমান হোসাঈন

জ্বালানি তেল সংকটের নেপথ্যে ডিসি সুমন ও আ’লীগ নেতা আলো!

মার্চ ১৮, ২০২৬
ঠিকাদারের বিল আমুর পালিত পুত্র গণপূর্তের ফয়সালের পকেটে
এম লোকমান হোসাঈন

ঠিকাদারের বিল আমুর পালিত পুত্র গণপূর্তের ফয়সালের পকেটে

মার্চ ২, ২০২৬
বরিশালে নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ
বরিশাল

বরিশালে নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

জানুয়ারি ২২, ২০২৬
বানারীপাড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে আপন ভাই-বোনদের জমি দখলের অভিযোগ
বরিশাল

বানারীপাড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে আপন ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

জানুয়ারি ২২, ২০২৬
মেডিনোভা সেন্টারে ডাক্তারের স্বাক্ষর জাল করে ভুয়া রিপোর্ট বাণিজ্য!
এম লোকমান হোসাঈন

মেডিনোভা সেন্টারে ডাক্তারের স্বাক্ষর জাল করে ভুয়া রিপোর্ট বাণিজ্য!

জানুয়ারি ৫, ২০২৬
Next Post
স্বাভাবিক জীবনে ফিরতে চায় নৌকাভাসী মানতা সম্প্রদায়

স্বাভাবিক জীবনে ফিরতে চায় নৌকাভাসী মানতা সম্প্রদায়

পতিতার নামে আম্রপালি আমের নাম

পতিতার নামে আম্রপালি আমের নাম

শেষ টি-টোয়েন্টিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In