দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের প্রতিবন্ধী তিন ভাই ও তাদের পরিবারের। প্রয়োজনীয় টয়লেট, গোসলখানা ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় প্রতিদিনই নানা ভোগান্তির মধ্য দিয়ে চলছিল তাদের জীবন।
পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের মানবিক উদ্যোগে উপজেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে টয়লেট ও গোসলখানা। পাশাপাশি সুপেয় পানির সুবিধার জন্য স্থাপন করা হয়েছে একটি নলকূপ।
সরেজমিনে দেখা গেছে.নতুন নির্মিত স্থাপনার সামনে নলকূপ ও কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি। একটি ছোট উদ্যোগই অসহায় পরিবারটির দৈনন্দিন জীবনে এনে দিয়েছে প্রয়োজনীয় স্বস্তি ও নিরাপত্তার নতুন আশ্বাস।
































