• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home আন্তর্জাতিক

হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা

by অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬
in আন্তর্জাতিক
হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন ওয়াশিংটনের ধারণা ছিল, ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করলে ইরান দ্রুত নতি স্বীকার করবে।

কিন্তু প্রায় ছয় মাস পর সেই হিসাব ভুল প্রমাণিত হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হরমুজ প্রণালি। এই গুরুত্বপূর্ণ জলপথে একটি টাগবোট ডুবে গেছে এবং প্রায় এক ডজন নাবিক নিহত বা নিখোঁজ হয়েছেন। বিশ্বের সমুদ্রপথে পরিবহণ করা মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ যে পথে যেত, সেই হরমুজ প্রণালিই এখন দেখিয়ে দিচ্ছে— আমেরিকার সামরিক শক্তিতে এগিয়ে থাকা মানেই রাজনৈতিকভাবে জয়ী হওয়া নয়।

আরও দেখুন—

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আগস্ট ২৩, ২০২৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

আগস্ট ২৩, ২০২৬
হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

আগস্ট ২৩, ২০২৬

খামেনিকে হত্যার জবাবে ইরান আত্মসমর্পণ করেনি; বরং বিদেশি জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করে, যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্রদের কোনো জাহাজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।

এরপর শুরু হয় দীর্ঘস্থায়ী পালটা-পালটি হামলা। যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও ড্রোন স্থাপনায় হামলা চালায়। বিপরীতে ইরান বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা ও সমুদ্রপথে মাইন স্থাপনের মতো পদক্ষেপ নেয়। কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় অবরোধ কখনো কঠোর হয়েছে, কখনো শিথিল হয়েছে, আবারও আরোপ করা হয়েছে।

এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ডজন জাহাজকে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে। ওয়াশিংটনের হিসাব অনুযায়ী, এতে ইরানের দৈনিক প্রায় ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের শর্তে হরমুজ প্রণালি খুলে যায়নি।

দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের চাপ এখন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতেও দেখা যাচ্ছে। ‘মিলিটারি টাইমস’, ‘টাস্ক অ্যান্ড পারপাস’ ও ‘নেভি টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’-এর কিছু নাবিক টানা ২৫০ দিনের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তাদের কেউ কেউ খাবারের সংকট, দূষিত পানি, নষ্ট পানির ব্যবস্থা এবং থাকার জায়গায় ছত্রাক জন্মানোর মতো সমস্যার কথা জানিয়েছেন।

নাবিকদের পরিবারের সদস্যরাও তাদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘদিন জাহাজে থাকার কারণে কয়েকজন নাবিক চরম মানসিক ক্লান্তিতে ভুগেছেন। এমনকি কেউ কেউ জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেছেন বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী প্রায় ১ হাজার ৬০০ নাবিকের ঘুম ও শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ শুরু করেছে।

এসব ঘটনা অবশ্যই প্রমাণ করে না যে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে গেছে। তবে এগুলো দেখাচ্ছে, দীর্ঘদিনের এই সংঘাত মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। যুদ্ধ কতদিন চলবে বা কখন শেষ হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। ফলে দীর্ঘমেয়াদি এই যুদ্ধের কারণে সামরিক সক্ষমতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ধৈর্যও ধীরে ধীরে কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

অন্যদিকে ইরান এই সংকটকে নিজেদের অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করছে। মে মাসে তেহরান ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থা গঠন করে দাবি করে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না। যদিও আন্তর্জাতিক বাস্তবতায় প্রণালিটির জলসীমা ইরান ও ওমানের মধ্যে বিভক্ত এবং মাসকাট ইরানের এই দাবিকে সমর্থন করেনি।

হরমুজ পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানের দাবিও কঠোর—নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা। এসব দাবি এমন কোনো দেশের অবস্থান নয়, যে দেশ শিগগিরই ভেঙে পড়ার পথে। বরং তেহরানের হিসাব হলো, তাদের প্রতিপক্ষই আগে বিকল্পহীন হয়ে পড়ছে।

এটাই ওয়াশিংটনের মূল সংকট। যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও এমন একটি জলপথ পুনরায় খুলতে পারেনি যুক্তরাষ্ট্র, যেটি যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১১০টি জাহাজ চলাচলের সাক্ষী ছিল। সামরিক শক্তি অবকাঠামো ধ্বংস করতে যতটা কার্যকর, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান আদায়ে ততটা কার্যকর প্রমাণিত হয়নি।

আরও বড় ঝুঁকি হলো, সংঘাত বাড়লে উপসাগরীয় দেশগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। আবার কোনো সমঝোতা ছাড়া যুক্তরাষ্ট্র পিছু হটলে সেটিকে পরাজয় হিসেবে দেখা হতে পারে।

এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোও নিজেদের নিরাপত্তা কৌশল নতুন করে সাজাচ্ছে। তারা একদিকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে চীন, দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বাড়াচ্ছে। সৌদি আরব হরমুজ সংকটের মধ্যেই পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিক করেছে।

এই পুনর্বিন্যাসে পাকিস্তানের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। দেশটির ভৌগোলিক অবস্থান উপসাগর, ইরান, চীন ও মধ্য এশিয়ার সংযোগস্থলে। ইসলামাবাদ একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার আয়োজন করেছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে এবং ইরান ও চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে।

একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে পাকিস্তান, যা মধ্য এশিয়ার সঙ্গে স্থলভিত্তিক যোগাযোগ বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালি সংকটের ছয় মাস পর একটি বিষয় স্পষ্ট হয়েছে—আমেরিকার শক্তি বা প্রভাব এখনো রয়েছে। তবে শুধু সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা যায় না।

রাজনৈতিক সমাধানের স্পষ্ট পরিকল্পনা না থাকলে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ফল হয় উলটো। অবরোধ টেকসই হয় না, মার্কিন নৌবাহিনীর ওপর চাপ বাড়ে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোও বুঝতে শুরু করে যে, নিজেদের নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক হবে না।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
আন্তর্জাতিক

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আগস্ট ২৩, ২০২৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
আন্তর্জাতিক

সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

আগস্ট ২৩, ২০২৬
হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ
আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

আগস্ট ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের ৫০০ শহরে ড্রোন ডেলিভারি চালু করছে অ্যামাজন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৫০০ শহরে ড্রোন ডেলিভারি চালু করছে অ্যামাজন

আগস্ট ২৩, ২০২৬
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
আন্তর্জাতিক

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

আগস্ট ২৩, ২০২৬
বেলজিয়ামের রাজপুত্র হলেন গাড়ি বিক্রেতা
আন্তর্জাতিক

বেলজিয়ামের রাজপুত্র হলেন গাড়ি বিক্রেতা

আগস্ট ২৩, ২০২৬
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র
আন্তর্জাতিক

ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ২৩, ২০২৬
মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা কানাডার
আন্তর্জাতিক

মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা কানাডার

আগস্ট ২৩, ২০২৬
Next Post
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেফতার ১

ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেফতার ১

বিদ্যালয়ের চলন্ত ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

বিদ্যালয়ের চলন্ত ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুট

পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুট

আগস্ট ২৩, ২০২৬
পটুয়াখালীতে জেলেদের সঙ্গে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে জেলেদের সঙ্গে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
বাউফলে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

বাউফলে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

আগস্ট ২৩, ২০২৬
রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল

রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল

আগস্ট ২৩, ২০২৬
টিটিসির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

টিটিসির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
বৃক্ষরোপণকে বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপনের

বৃক্ষরোপণকে বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপনের

আগস্ট ২৩, ২০২৬
মান্দায় জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি

মান্দায় জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি

আগস্ট ২৩, ২০২৬
গবেষণা পদ্ধতি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে টিআইবি-র বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন

গবেষণা পদ্ধতি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে টিআইবি-র বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন

আগস্ট ২৩, ২০২৬
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

আগস্ট ২৩, ২০২৬
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল

আগস্ট ১২, ২০২৬
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In