পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এ এফ ট্রেডিং ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আলহাজ মো. ফরিদ তালুকদার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দেলোয়ার হোসেন, প্রধান অতিথি আলহাজ মো. ফরিদ তালুকদার এবং তাঁর সহধর্মিণী মোসা. মরজিনা বেগম।
সভায় বাউফলের সাংবাদিকদের সঙ্গে স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন সম্ভাবনা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বাউফল প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।































