পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস এলাকায় ঢাকা-দশমিনা মহাসড়কে চলাচলকারী দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতরা হলেন— মাসুদ (৩৮), সোলেমান (৬), ইরা রানী মজুমদার (৫২), ইব্রাহিম (১৮), দীপালী (৪০), সালমা বেগম (৩০) ও স্মৃতি রানী (২০)।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া না গেলেও অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ইউএনও মো. সালেহ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।































