পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের দোলা মনি (১৯) নামে এক গৃহবধূ গত ১১ জুলাই সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় তাঁর শাশুড়ি মলিনা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬০৩, ১২/০৭/২০২৬) করেছেন। পরিবার জানায়, দোলার স্বামী মো. রেজাউল ফকির ঢাকায় ব্যবসা করেন। প্রায় এক বছর তিন মাস আগে তাদের বিয়ে হয় এবং দোলা শাশুড়ির সঙ্গেই গ্রামের বাড়িতে বসবাস করতেন।
১০ জুলাই রাতে সবাই ঘুমানোর পর সকালে উঠে দেখা যায়, তিনি নিজ কক্ষে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, জিডি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।
তাঁর সন্ধান পেলে বাউফল থানা বা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।































